এই ঝুম বৃষ্টি, ফের গরমের অস্বস্তি। এমন পরিস্থিতিতে ঘাম-বৃষ্টিতে নাজেহাল অবস্থা। বৃষ্টির দিনে ঠিকমতো সাজগোজ করাও কঠিন হয়ে পড়ে। কাদায় জামাকাপড় নোংরা হয়ে যায়, নষ্ট হয় মেকআপ। বৃষ্টির দিনে কাজল পরলে চোখের চারপাশ কালো হয়ে যায়। এই সমস্যার জন্য ঘাম বা বৃষ্টি দায়ী নয়। মেকআপের ভুলে এমনটা ঘটে।
বৃষ্টির দিনে কীভাবে কাজল পরলে নষ্ট হবে না?
বরফ
মেকআপ করার আগে চোখের চারপাশে বরফ ঘষে নিন। প্রয়োজনে আই প্যাচও লাগিয়ে রাখতে পারেন। এতে স্কিন হাইড্রেট থাকবে আর বাড়বে রক্ত সঞ্চালনও।

কমপ্যাক্ট পাফ
কাজল পরার আগে চোখের চারপাশে কমপ্যাক্টের পাফ বুলিয়ে নিতে পারেন। চাইলে সেটিং পাউডারও ব্যবহার করতে পারেন।
প্রাইমার ও সিসি ক্রিম
চোখে কাজল লাগানোর আগে চোখের চারপাশের ভালো করে প্রাইমার ও সিসি ক্রিম লাগিয়ে নিন। এই দুটো উপাদান অতিরিক্ত তেল ও আর্দ্রতা শুষে নেবে। এতে কাজল স্মাজ করবে না।

ওয়াটারপ্রুফ কাজল
বৃষ্টির দিনে ওয়ারপ্রুফ কাজল ব্যবহার করুন। চোখের ওপরের ওয়াটার লাইনে কাজলের বদলে ওয়ারপ্রুফ আইলাইনার পরুন। আইলাইনার সহজে ঘাঁটে না।
বর্ষায় কাজল ব্যবহারের আরও কিছু টিপস
চোখের ভেতরে কোণে কাজল লাগাবেন না। এখানে পানি থাকে, তাই কাজল স্মাজ হয়ে যায় বেশি। শুধু বাইরের দিকে কাজল টানুন।

কাজলের ওপর একই শেডের আইলাইনার বুলিয়ে নিন। এতে কাজল দীর্ঘস্থায়ী হবে এবং সহজে স্মাজ হবে না।
কাজল শুকিয়ে গেলে ওপর দিয়ে আইশ্যাডো দিয়ে সেট করে দিন। এতে কাজল ঘাঁটবে না। মেকআপ শেষ হয়ে গেলে সেটিং স্প্রে লাগিয়ে নিন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে।
এনএম




