রাগ-অভিমান মানুষের সহজাত আবেগ। একেকজনের রাগের ধরন একেক রকম। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের ব্যক্তিত্ব ও স্বভাবের ওপর রাশির প্রভাব রয়েছে। সেই অনুযায়ী, কোন রাশির নারীরা কোন বিষয়ে বেশি রেগে যান, তা নিচে তুলে ধরা হলো-
মেষ রাশি
এই রাশির নারীরা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ একদমই পছন্দ করেন না। কেউ তাদের কাজে বা সিদ্ধান্তে বাধা দিলে তারা প্রচণ্ড রেগে যান।
বৃষ রাশি
নিজের খরচের ওপর নিয়ন্ত্রণ আনাটা এই রাশির নারীরা মেনে নিতে পারেন না। কেউ যদি তাদের খরচে রাশ টানতে বলেন, তবেই তারা বিরক্তি প্রকাশ করেন।

মিথুন রাশি
স্বাধীনভাবে কথা বলা এই রাশির নারীদের স্বভাব। কথা বলার সময় কেউ যদি মাঝপথে বিরক্ত করে বা তাদের থামিয়ে দেয়, তবে তারা রেগে যান।
আরও পড়ুন: নিজের দোষ স্বীকার করতে চান না যে ৭ রাশির নারী
কর্কট রাশি
এই রাশির নারীরা সঙ্গীর কাছ থেকে সব সময় বিশেষ গুরুত্ব বা দৃষ্টি আকর্ষণ করতে চান। সামান্য অবহেলা পেলেই তারা ভীষণ রেগে যান।

সিংহ রাশি
অন্যদের চেয়ে নিজেকে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এই রাশির নারীরা। গুরুত্ব কম পেলে বা অবহেলিত হলে তারা বেশ অভিমানী হয়ে ওঠেন এবং কথা বলা বন্ধ করে দেন।
কন্যা রাশি
কন্যা রাশির নারীরা প্রশংসিত হতে ভালোবাসেন। ছোট ছোট বিষয়ে প্রশংসা পেলে তারা দ্বিগুণ উৎসাহে কাজ করেন। কিন্তু কেউ যদি তাদের সমালোচনা করে, তবে তারা জেদি হয়ে ওঠেন।
তুলা রাশি
ঝগড়া করা এই রাশির নারীদের পছন্দ নয়। কেউ যদি অকারণে আঘাত দেয়, তবে তারা প্রচণ্ড কষ্ট পান এবং নিজের ভেতর সেই কষ্ট চেপে রাখেন।

বৃশ্চিক রাশি
সবাইকে খুব সহজে বিশ্বাস করা এই রাশির নারীদের চারিত্রিক বৈশিষ্ট্য। তাই কেউ যদি তাদের বিশ্বাসে আঘাত করে, তবে তারা অত্যন্ত ক্ষুব্ধ হন।
আরও পড়ুন: কোন রাশির মেয়েরা বদরাগী? এদের চিনবেন যেভাবে
ধনু রাশি
ধনু রাশির নারীরা জন্মগতভাবেই স্বাধীনচেতা। কোনো ধরনের বাধ্যবাধকতা বা বন্ধনে তাদের বেঁধে রাখার চেষ্টা করলে তারা রেগে যান।
মকর রাশি
এরা অত্যন্ত সোজাসাপটা। যেকোনো কাজে নতুন কিছু বা রোমাঞ্চ খুঁজে নিতে পছন্দ করেন। তাদের কাজের ধরনে কেউ আপত্তি করলে তারা মাথা গরম করে ফেলেন।

কুম্ভ রাশি
এই রাশির নারীরা স্বপ্ন দেখতে ভালোবাসেন। কেউ যদি তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে তারা খুব আঘাত পান এবং ক্ষুব্ধ হন।
মীন রাশি
মীন রাশির নারীরা সহজাতভাবেই একটু অলস প্রকৃতির। অতিরিক্ত পরিশ্রম করতে তারা মোটেও পছন্দ করেন না। এই বিষয় নিয়ে কেউ মন্তব্য করলেই তারা মেজাজ হারিয়ে ফেলেন।
এজেড




