২০২৬ সালের বিশ্বকাপ উন্মাদনায় তুঙ্গে আছেন মেসি, নেইমার, এমবাপ্পে বা হালান্ডের মতো তারকারা। এই কয়জন ছাড়াও আরেকজনের নাম মুখে মুখে। তিনি আর কেউ নন, পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল।
CR7 কে?
গুগল সার্চ ইঞ্জিনের ট্রেন্ডিং টপিকের শীর্ষে রয়েছে তার বিশ্বখ্যাত ব্র্যান্ডনেম, ডাকনাম ও ব্যবসায়িক পরিচয় ‘সিআর৭’ (CR7) শব্দটি। মূলত রোনালদোর নামের আদ্যক্ষর (Cristiano Ronaldo) এবং তার চিরচেনা জার্সি নম্বর (৭) মিলিয়ে এই অনন্য নামের উৎপত্তি।
আরও পড়ুন: মেসি না নেইমার? প্রিয় তারকার জার্সির দাম কত?
ফুটবলপ্রেমীদের মতে, যখনই তার বুট ফুটবল মাঠের সবুজ গালিচা স্পর্শ করে, তখনই যেন নতুন কোনো ইতিহাস লেখা শুরু হয়। ক্রীড়াজগতের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় এই মহানায়ককে নিয়ে সাধারণ সময়েও প্রতি মাসে শুধু “CR7” লিখে গুগলে প্রায় ১৫ থেকে ২০ লাখ বার সার্চ করা হয়। তবে চলতি ২০২৬ বিশ্বকাপে এই সার্চ ভলিউম আকাশচুম্বী রূপ নিয়েছে। প্রতি মাসে গড়ে ১ কোটি ১ লাখের বেশিবার তাকে গুগলে খোঁজা হচ্ছে। এর মাধ্যমে তিনি চলতি টুর্নামেন্টের সবচেয়ে বেশি সার্চ করা এবং ডিজিটালভাবে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন।
স্পোর্টস মিডিয়া ও অ্যানালিটিক্স আউটলেট ‘হবস ইন্ডিপেন্ডেন্ট’-এর একটি ডিজিটাল মার্কেটিং অডিটে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিট ক্রিশ্চিয়ানো রোনালদোর সুনির্দিষ্ট মাসিক গড় সার্চ ভলিউম ১ কোটি ১ লাখ ৫৬ হাজার ৬৬৭।
আরও পড়ুন: ফ্রান্সের জার্সিতে মোরগের ছবি থাকে কেন?
টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বব্যাপী ইন্টারনেট সার্চ ডেটা বিশ্লেষণ করে প্রকাশিত এই গবেষণায় মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার অবিশ্বাস্য বাণিজ্যিক মূল্য ও বিশ্বজোড়া জনপ্রিয়তার এক অনন্য চিত্র ফুটে উঠেছে।




