শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

হাতিরঝিলে ম‌্যারাথন: ১৭ দেশের তিন হাজার রানারের মিলনমেলা

লাইফস্টাইল প্রতি‌বেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

হাতিরঝিলে ম‌্যারাথন: ১৭ দেশের তিন হাজার রানারের মিলনমেলা
হাতিরঝিলে ম‌্যারাথন

রাজধানীর হাতিরঝিল যেন শুক্রবার ভোরে পরিণত হয়েছিল এক মিনি বিশ্বগ্রামে। ১৭টি দেশের প্রায় তিন হাজার রানারের পদচারণায় মুখর ছিল ভোরের স্নিগ্ধ পরিবেশ। কেননা, তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রানিং ইভেন্ট ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’।

​ভোর ৪টায় যখন নগরের অধিকাংশ মানুষ গভীর ঘুমে, তখনই হাতিরঝিলের পথে শুরু হয় শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার এই লড়াই। ২৫ কিলোমিটার, ১০.৩ কিলোমিটার এবং ৩ কিলোমিটার—এই তিন ক্যাটাগরিতে বিভক্ত ছিল এবারের প্রতিযোগিতা। 


বিজ্ঞাপন


স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘রান বাংলাদেশ’-এর আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই উৎসব কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ার অঙ্গীকার।

​আন্তর্জাতিক মানে অনন্য ‘ঢাকা ২৫কে’

এই ইভেন্টটি এখন বিশ্বমঞ্চে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। বিশ্বব্যাপী ম্যারাথন আয়োজনের মান নিয়ন্ত্রণ ও অনুমোদনকারী সংস্থা ‘AIMS’ (Association of International Marathons and Distance Races)-এর সদস্যপদ অর্জনের মাধ্যমে ঢাকা ২৫কে এখন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক।

​বিজয়ের মুকুট যাদের মাথায়


বিজ্ঞাপন


দীর্ঘ পথের এই লড়াইয়ে ধৈর্য ও অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছেন বিজয়ী রানাররা। ২৫ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মামুন আহম্মেদ। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ইমরান হাসান ও কে এম সাজিদুল ইসলাম। নারী ২৫ কিলোমিটার বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছেন হামিদা আক্তার জেবা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন নুসরাত জাহান এবং সায়তো রখথিত।

এছাড়া ১০.৩ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পলাশ শেখ এবং নারী বিভাগে পারুল দাস। শিশুদের ৩ কিলোমিটার দৌড়েও ছিল ব্যাপক উদ্দীপনা। ছেলে শিশু বিভাগে অভি ইসলাম এবং মেয়ে শিশু বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সামিহা।

​খেলাধুলাই হোক তারুণ্যের ভাষা

ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় টুরাগ অ্যাক্টিভের স্ট্রাটেজিক অ্যাডভাইজর মোহাম্মদ নাঈম আখতার বলেন, ম্যারাথন কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের প্রতীক। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে নিয়মিত এমন আয়োজন গুরুত্বপূর্ণ।

​টুরাগ অ্যাক্টিভের চিফ অপারেটিং অফিসার আহম্মদ মনসুর রউফ যোগ করেন, প্রতিটি অংশগ্রহণকারী আমাদের কাছে বিজয়ী। কারণ, ম্যারাথনের এই পথ পাড়ি দিতে শারীরিক সক্ষমতার পাশাপাশি প্রয়োজন প্রচণ্ড মানসিক শক্তি।

এজেড/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর