বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

খালি পেটে চা, কফি বা ফলের রস খাওয়া কি আসলেই ক্ষতিকর?

লাইফস্টাইল প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

খালি পেটে চা, কফি বা ফলের রস খাওয়া কি আসলেই ক্ষতিকর?
খালি পেটে চা, কফি বা ফলের রস খাওয়া কি আসলেই ক্ষতিকর?

সকালের শুরুটা এক কাপ গরম চা বা কফি দিয়ে না হলে অনেকেরই দিন শুরু হয় না। আবার অনেকে স্বাস্থ্য সচেতন হয়ে খালি পেটে ফলের রস বা গ্রিন টি খেয়ে থাকেন। কিন্তু খালি পেটে এসব খাবার খাওয়া কি আমাদের পেটের স্বাস্থ্যের জন্য ভালো?

সম্প্রতি বিখ্যাত পুষ্টিবিদ কিরণ কুকরেজা জানিয়েছেন, সকালের শুরুতে সাইট্রাস বা টকজাতীয় ফল, আপেল, গ্রিন টি, চা, কফি, মসলাদার খাবার এবং ফলের রস এড়িয়ে চলা উচিত। তবে এই খাবারগুলো কি সত্যিই সবার জন্য ক্ষতিকর?


বিজ্ঞাপন


tea_1

গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. সুজিত নায়ার মনে করেন, খালি পেটে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া একেবারেই নিষেধ, এমন ধারণা অনেকটাই অতিরঞ্জিত। সুস্থ মানুষের জন্য আপেল, আনারস, চা, কফি বা ফলের রস সাধারণত ক্ষতিকর নয়। পুরো বিষয়টি নির্ভর করে মূলত একজন মানুষের হজমশক্তি এবং তার শারীরিক অবস্থার ওপর।

কোন খাবারে কী প্রভাব পড়ে?

টকজাতীয় ফল ও আনারস

লেবু, কমলা বা আনারসের মতো ফলগুলো প্রাকৃতিকভাবেই কিছুটা অ্যাসিডিক। যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, খালি পেটে এসব ফল খেলে তাদের বুক জ্বালাপোড়া বা পেটে অস্বস্তি হতে পারে। তবে সুস্থ মানুষের জন্য এগুলো বেশ পুষ্টিকর এবং সহজেই হজমযোগ্য।

apple

আপেল

আপেলে প্রচুর ফাইবার বা আঁশ থাকে যা আমাদের পেটের উপকারী ব্যাকটেরিয়ার জন্য বেশ ভালো। তাই খালি পেটে আপেল খাওয়া ক্ষতিকর নয়, বরং উপকারি।

চা ও কফি

ক্যাফেইন আমাদের পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়। তাই খালি পেটে চা বা কফি খেলে কারও কারও পেট ফাঁপা, অ্যাসিডিটি, বমিভাব বা অস্বস্তি হতে পারে। তবে যাদের ক্যাফেইনে কোনো সমস্যা হয় না, তারা সকালে নিশ্চিন্তে চা বা কফি পান করতে পারেন।

food

মসলাদার খাবার

সকালে অতিরিক্ত মসলাদার খাবার খেলে তা পাকস্থলীর গায়ে জ্বালা তৈরি করতে পারে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

ফলের রস

ফলের রস স্বাস্থ্যকর মনে হলেও আস্ত ফলের চেয়ে এতে ফাইবারের পরিমাণ অনেক কম থাকে। খালি পেটে ফলের রস খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং পেট খুব বেশিক্ষণ ভরা থাকে না।

food_1

সকালের নাশতায় কী খাবেন?

সকালে কী খাওয়া যাবে না, শুধু সেই চিন্তা না করে বরং একটি স্বাস্থ্যকর নাশতা করার দিকে মনোযোগ দেওয়া উচিত। একটি আদর্শ সকালের নাশতায় পর্যাপ্ত পানি, প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি থাকা প্রয়োজন। দিনের শুরুতে খেতে পারেন এমন কয়েকটি স্বাস্থ্যকর খাবার হলো: তাজা ফলমূল, ভেজানো কাঁচা বাদাম, টক দই, সেদ্ধ ডিম, বিভিন্ন রকম সবজি, ডালের তৈরি পুষ্টিকর খাবার। এই খাবারগুলো সারাদিন শরীরে শক্তি জোগানোর পাশাপাশি হজমপ্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে।

কাদের বেশি সতর্ক থাকা প্রয়োজন?

যাদের অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিক, আলসার অথবা ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে, তাদের সকালের খাবারের বিষয়ে বাড়তি সচেতন হওয়া জরুরি। দিনের শুরুতে অতিরিক্ত ক্যাফেইন, মিষ্টি পানীয় এবং অ্যাসিডিক খাবার এড়িয়ে চলাই তাদের জন্য সবচেয়ে নিরাপদ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর