শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

ফ্রিজের এই ‘সিক্রেট বাটন’ চাপলে বিদ্যুৎ বিল আসবে অর্ধেক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

ফ্রিজের এই ‘সিক্রেট বাটন’ চাপলে বিদ্যুৎ বিল আসবে অর্ধেক
ফ্রিজের এই ‘সিক্রেট বাটন’ চাপলে বিদ্যুৎ বিল আসবে অর্ধেক

প্রতিটি ঘরে রেফ্রিজারেটর বা ফ্রিজ এমন একটি প্রয়োজনীয় যন্ত্র যা বছরের ৩৬৫ দিনই চব্বিশ ঘণ্টা সচল থাকে। ফলমূল, শাকসবজি কিংবা রান্না করা খাবার তাজা রাখতে ফ্রিজের ওপর আমাদের নির্ভরতা অপরিসীম। তবে সারাক্ষণ চালু থাকার কারণে এটি বাড়ির মোট বিদ্যুৎ খরচের প্রায় ৮ থেকে ১৩ শতাংশ পর্যন্ত একাই টেনে নেয়। অনেকেই হয়তো জানেন না যে ফ্রিজের ভেতরেই লুকিয়ে রয়েছে এমন কিছু কৌশল এবং একটি ‘সিক্রেট বাটন’, যা সঠিকভাবে ব্যবহার করলে খাবারের গুণগত মান ঠিক রেখেই বিদ্যুতের বিল প্রায় অর্ধেক কমিয়ে আনা সম্ভব।

সাধারণত বেশিরভাগ ফ্রিজেই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ১ থেকে ৫ বা ১ থেকে ৬ পর্যন্ত রেটিং বা সেটিংস থাকে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা সামঞ্জস্য করা অত্যন্ত জরুরি। যেমন প্রচণ্ড গরমের সময় ফ্রিজের কুলিং লেভেল ৪ বা ৫ নম্বরে রাখা উচিত, কিন্তু শীতকাল বা ঠাণ্ডা আবহাওয়ায় এটি কমিয়ে ১, ২ বা ৩ নম্বর সেটিংসে রাখলে খাবারও নষ্ট হয় না এবং বিদ্যুৎ খরচও অনেকটা সাশ্রয় হয়। ফ্রিজের ভেতরের আদর্শ তাপমাত্রা হওয়া উচিত ১.৭ থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা ১ নম্বর সেটিংসে সহজেই বজায় থাকে এবং দীর্ঘমেয়াদে বিল কমাতে সাহায্য করে।


বিজ্ঞাপন


d53480a1-be6a-46ad-aba9-efa7fe9b1eb6

ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের ঠিক নিচেই থাকে সেই চমৎকার ‘ডিফ্রস্ট’বাটন। ফ্রিজারের ভেতরে অতিরিক্ত বরফ জমে গেলে এই বাটনটি চেপে দিলে কম্প্রেসর কিছু সময়ের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং জমে থাকা বরফ গলতে শুরু করে। রেফ্রিজারেটরের ভেতরে মাত্রাতিরিক্ত বরফ জমলে কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে, যার ফলে কারেন্ট বিল হু হু করে বাড়ে। নিয়মিত বিরতিতে এই ডিফ্রস্ট বাটন ব্যবহারের ফলে কম্প্রেসরের ওপর চাপ কমে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।

আরও পড়ুন: বিদ্যুৎ বিল কমানোর উপায়: এই তাপমাত্রায় এসি চালালে সাশ্রয় হবে অর্ধেক

বিদ্যুৎ বিল কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ফ্রিজে রাখা খাবারের পরিমাণ। ফ্রিজ যদি খালি বা অল্প খাবার থাকে, তবে কুলিং লেভেল কমিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে বেশি খাবার বা মাছ-মাংসের মতো তাজা জিনিস দীর্ঘ সময় ভালো রাখতে ফ্রিজারের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা সবচেয়ে ভালো। এছাড়া সিরামিক বা কাচের পাত্রে খাবার রাখলে তা প্লাস্টিকের তুলনায় অনেক বেশি সময় ঠান্ডা ধরে রাখে, যা ফ্রিজের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।


বিজ্ঞাপন


rf-zppoam

ফ্রিজটি ঘরের কোথায় রাখা হচ্ছে তার ওপরও বিদ্যুৎ খরচ নির্ভর করে। ফ্রিজের দেয়াল বা চারপাশের আসবাবপত্র থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা উচিত যাতে এর গরম বাতাস সহজে বের হতে পারে। মাইক্রোওয়েভ ওভেন বা গ্যাসের চুলার মতো তাপ উৎপাদনকারী যন্ত্রের পাশে ফ্রিজ রাখলে সেটি ঠান্ডা হতে বেশি পরিশ্রম করে এবং বিল বাড়িয়ে দেয়। সেই সঙ্গে ফ্রিজের দরজা বারবার বা দীর্ঘক্ষণ খোলা না রাখা এবং প্রতি ১ থেকে ৩ মাস পর পর এর কুলিং ভেন্ট পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে কম্প্রেসরের ওপর চাপ কমে এবং বিদ্যুতের অপচয় রোধ হয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর