রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

পুরনো স্মার্টফোন বিক্রির আগে এই কাজগুলো না করলে পড়তে পারেন বিপদে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

পুরনো স্মার্টফোন বিক্রির আগে এই কাজগুলো না করলে পড়তে পারেন বিপদে 
পুরনো স্মার্টফোন বিক্রির আগে এই কাজগুলো না করলে পড়তে পারেন বিপদে 

হাতের ফোনটা পুরনো হয়ে গেছে। আগের মতো আর স্মুথলি চালানো যাচ্ছে না। নতুন মডেলের ফোন পছন্দও করে ফেলেছেন। হাতের পুরনো অ্যান্ড্রয়েড ফোনটা বিক্রি করে আরও কিছু টাকা জমিয়ে নতুন ফোন কেনার প্ল্যান করেছে। অনেকেই পুরনো ফোন বিক্রি করেন। তবে হাতবদলের আগে কিছু জিনিস বদল করা জরুরি। নয়তো ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার মারাত্মক ঝুঁকি থাকে। 

পুরনো ফোন হাতবদলের আগে কী কী সতর্কতা গ্রহণ করবেন? কোন কাজগুলো করবেন? চলুন জেনে নিই- 

phone_1

ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য মুছুন

ব্যাঙ্কের লেনদেনের তথ্য, ইউপিআইয়ের পাসওয়ার্ড মুছে দিন। ফোন থেকে যদি ই-ব্যাঙ্কিং করেন, তাহলে বিক্রির আগে ফোন থেকে সমস্ত পূর্ব ইতিহাস মুছে ফেলুন। কারণ এসব অন্য কারও হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যাবে।

ক্রেডিট ও ডেবিট কার্ডের নম্বর মুছে ফেলুন

অনেকেই ফোনে ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর, পিন সেভ করে রাখেন। পুরনো ফোন বেচার আগে অবশ্যই তা মুছে নিন। ইউজার আইডি থাকলে সেটিও ডিলিট করে দিন।

phone_2

কল রেকর্ড, মেসেজ ভুলেও রাখবেন না

এখনকার স্মার্টফোনগুলিতে কল লিস্ট, মেসেজ ইত্যাদি সব কিছুর ব্যাকআপ থাকে। নিজের ব্যক্তিগত তথ্য যেন অন্যের হাতে না যায়, সেজন্য কল রেকর্ড, মেসেজ সব মুছে ফেলুন। তার আগে এসবের ব্যাকআপ গুগল ড্রাইভে রেখে দিতে পারেন।

সিম কার্ড বের করুন 

অনেকেই পুরনো ফোন বিক্রির আগে সিমকার্ড বা মেমরি কার্ড বার করেন না। নতুন সিম নিলে পুরনোটি থাকা অবস্থাতেই ফোন বেচে দেন। এতে সিম তো বেহাত হতেই পারে, পাশাপাশি মেমরি কার্ডে থাকা যাবতীয় তথ্যও ডার্ক ওয়েবে চলে যেতে পারে।

phone_3

অ্যাকাউন্ট বন্ধ করুন

গুগল তো বটেই, সেসঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ যা যা অ্যাপ ব্যবহার করেন তার সব ক’টি অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন। যাবতীয় সামাজিক মাধ্যম থেকেও লগ আউট করতে হবে। সব অ্যাকাউন্ট বন্ধ করার পরে ফোনের সেটিংয়ে গিয়ে ‘ইরেজ অল ডেটা’ বা ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ করে নিন। এতে তথ্য চুরির ভয় থাকবে না।

এনএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর