সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

অতিরিক্ত মাংস খেয়ে বদহজম-অস্বস্তি-গ্যাস্ট্রিক, কী খেলে মিলবে স্বস্তি? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

অতিরিক্ত মাংস খেয়ে বদহজম-অস্বস্তি-গ্যাস্ট্রিক, কী খেলে মিলবে স্বস্তি? 
অতিরিক্ত মাংস খেয়ে বদহজম-অস্বস্তি-গ্যাস্ট্রিক, কী খেলে মিলবে স্বস্তি? 

ঈদ মানেই আনন্দ আর পেট পুরে খাওয়া-দাওয়া। তবে সেই আনন্দে ভাঁটা পড়ে যখন অতিরিক্ত মাংস খাওয়ার কারণে নানা স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। ইতোমধ্যে যা টের পাচ্ছেন অনেকেই। মাত্রাতিরিক্ত মাংস খাওয়ার কারণে হজমের সমস্যায় ভুগছেন অসংখ্য মানুষ। পেট ফাঁপা, গ্যাস্ট্রিক, অস্বস্তি, বুক জ্বালাপোড়া, বদহজমের মতো সমস্যাগুলো ভোগাচ্ছে বেশ। 

এসব সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় কিছু ফল ও সবজি রাখতে পারেন। চলুন জেনে নিই কী খেলে পেটের অস্বস্তি থেকে মুক্তি মিলবে- 


বিজ্ঞাপন


watermelon

তরমুজ: 

ঈদের ভারী খাবারের পর তরমুজ খান। এতে শরীরে স্বস্তি মিলবে। তরমুজে রয়েছে প্রচুর পানি। তাই এই ফল খেলে শরীর আর্দ্র থাকে এবং সহজে হজম হয়। গরমের সময় শরীর ঠান্ডা রাখতেও তরমুজ বেশ উপকারী।

কলা: 

পেটের অস্বস্তি বা হজমের সমস্যা কমাতে উপকারি ভূমিকা রাখে পাকা কলা। এতে রয়েছে পটাসিয়াম যা শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

bangi

বাঙ্গি: 

বাঙ্গিতে পানির পরিমাণ বেশি এবং আঁশ তুলনামূলক কম। তাই এটি সহজে হজম হয়। পাশাপাশি এতে থাকা ভিটামিন সি ও পটাসিয়াম শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।

খোসা ছাড়ানো আলু: 

একটানা মাংস খাওয়ার পরিবর্তে হালকা খাবার খান। এতে হজমে সুবিধা হয়। আলু সেদ্ধ করে বা ভর্তা বানিয়ে খান। খোসা ছাড়ানো আলু সহজপাচ্য এবং পেটের জন্য আরামদায়ক।

yellow_capsicum

হলুদ ক্যাপসিকাম: 

হলুদ ক্যাপসিকামে রয়েছে ভিটামিন সি ও প্রয়োজনীয় আঁশ। ভারী খাবারের পর স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরতে এটি কার্যকরী ভূমিকা রাখে। 

বিশেষজ্ঞদের মতে, ঈদের পর শরীরকে স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি হালকা ফল, নরম সবজি ও সহজপাচ্য খাবার খেলে হজম ভালো থাকে এবং শরীরও স্বস্তি পায়। এছাড়াও খাবার খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটার অভ্যাস করুন। এতে হজম ভালো হবে, অস্বস্তি কমবে। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর