রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

জোনাকি দেখা শেষ প্রজন্ম হয়ত আমরাই! বিশ্বজুড়ে বিলুপ্তির পথে

লাইফস্টাইল প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

জোনাকি দেখা শেষ প্রজন্ম হয়ত আমরাই! বিশ্বজুড়ে বিলুপ্তির পথে
জোনাকি দেখা শেষ প্রজন্ম হয়ত আমরাই! বিশ্বজুড়ে বিলুপ্তির পথে

‘ঝুমকো লতায় জোনাকি—/ মাঝে মাঝে বিষ্টি গো/ আবল তাবল বকে কে/ তারও চেয়ে মিষ্টি গো/ মিষ্টি মিষ্টি।’— জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘ঝুমকো লতায় জোনাকি’ কবিতায় এভাবেই আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন জোনাকি পোকার সঙ্গে। আঁধার রাতে আলোর হারিকেন জ্বালিয়ে প্রকৃতিতে মিটিমিটি আলো ছড়ানো পোকাটির সঙ্গে অনেকেরই শৈশব জড়িয়ে আছে। 

তবে আমরাই হয়তো যারা শেষ প্রজন্ম যারা এখনও টুকটাক জোনাকি পোকার দেখা পাচ্ছি। এমন বেদনাদায়ক পূর্বাভাসই দিচ্ছেন বিজ্ঞানীরা। জানাচ্ছেন বিশ্বজুড়েই বিলুপ্ত হতে যাচ্ছে আলো ছড়ানো পোকাটির। 


বিজ্ঞাপন


jonaki_1
 
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ বা আইইউসিএন এবং বিভিন্ন দেশের কীটতত্ত্ববিদদের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী মূলত মানুষের তৈরি তীব্র কৃত্রিম আলোক দূষণ ও বিশ্বব্যাপী কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং প্রাকৃতিক বাসস্থান ধ্বংসের কারণেই নিশাচর এই পতঙ্গটি পৃথিবী থেকে দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। 

জোনাকির বেঁচে থাকা এবং বংশবৃদ্ধির জন্য ভেজা স্যাঁতসেঁতে মাটি ও ঘন ঝোপঝাড় ও বনাঞ্চল জরুরি। কিন্তু বর্তমান নগরায়ণের ফলে তাদের এই নিরাপদ আশ্রয়স্থলগুলো প্রতিদিন হারিয়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাতের শহরের অতিরিক্ত কৃত্রিম আলো। এই আলো জোনাকিদের নিজস্ব রাসায়নিক আলোর কার্যকারিতা নষ্ট করে দিচ্ছে। ফলে এরা অন্ধকারে নিজেদের সঙ্গী খুঁজে পেতে এবং বংশবিস্তার করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।

jonaki_2

কৃত্রিম আলোর আধিক্যের কারণে চিরসবুজ বাংলাদেশেও জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত শিল্পায়নের কারণে এখন জোনাকির আলো প্রায় দেখাই যায় না বললেই চলে। কেবল চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারের কিছু পাহাড়ি এবং গ্রামীণ বনাঞ্চলে অত্যন্ত সীমিত পরিসরে এদের অস্তিত্ব টিকে আছে। 


বিজ্ঞাপন


বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী ইতিমধ্যে জোনাকিদের অফিশিয়ালি বিপন্নপ্রায় বন্যপ্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতির এই মায়াবী রূপ চিরতরে হারিয়ে যাওয়ার আগেই আমাদের উচিত সচেতন হওয়া। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর