রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

আইক্রিমের এই দারুণ ব্যবহারগুলো জানেন না অনেকেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

আইক্রিমের এই দারুণ ব্যবহারগুলো জানেন না অনেকেই

আইক্রিম। নামের বোঝা যায় চোখের যত্নের কোনো প্রসাধনীর নাম। চোখের নিচের ত্বককে হাইড্রেট রাখতে পণ্যটি ব্যবহার করা হয়। তবে অনেকে আইক্রিম কিনে ফেলে রাখেন। হয়তো ক্রিম লাগালে কারো কারো চোখ জ্বলতে থাকে। ত্বক হাইড্রেটেড হওয়ার বদলে স্পর্শকাতর হয়ে ওঠে। এমনটা হতেই পারে। আসলে চোখের চারপাশের চামড়া ত্বকের অন্যান্য অংশের ত্বকের তুলনায় বেশি সেনসিটিভ হয়। তাই সবার ত্বক সব ধরনের আইক্রিম কাজ করে। 

তাহলে কি দাম দিয়ে কেনা আইক্রিম ফেলে দেবেন? না, তার প্রয়োজন নেই। ত্বকের অন্যান্য অঙ্গের যত্নেও এটি ব্যবহার করতে পারেন। কীভাবে? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


eyecream_1

হাত ও নখ

হাতের চামড়া সবচেয়ে রুক্ষ হয়। সাবান দিয়ে বার বার হাত ধোয়া, বাসন মাজা, কাপড় ধোয়ার মতো কাজগুলো করার কারণে ত্বক খসখসে হয়ে পড়ে। এক্ষেত্রে হাতের নমনীয়তা বাড়াতে আইক্রিম মাখতে পারেন। এতে হাইড্রেটিং উপাদান রয়েছে। রাতে ঘুমানোর সময় হাতে ও নখের চারপাশে আইক্রিম মেখে নিতে পারেন।

হাঁটু ও কনুই

শরীরের এই দুই অংশ অবহেলিত বলা যায়। ঠিকমতো কেউ যত্ন নেন না। কিন্তু হাঁটু ও কনুইতেই সবচেয়ে বেশি কালো ছোপ পড়ে। এই কালচেভাব দূর করতে হাঁটু আর কনুইতে আইক্রিম মেখে নিতে পারেন। এতে ত্বক সজীব হবে। আইক্রিম মাখলে ত্বক উজ্জ্বল দেখায়, কমে কালো ছোপ। 

neck-cream

ঘাড় ও গলা

চোখের চারপাশে আইক্রিম মাখতে না পারলেও ক্ষতি নেই। সেটা ঘাড়-গলায় মেখে নিন। শরীরের এই অংশ দ্রুত শুষ্ক হয়ে যায়। আইক্রিম ত্বকে হাইড্রেশন যোগ করে। ঘাড়ে ও গলায় এই ক্রিম মাখলে ত্বক সারাদিন সতেজ থাকবে।

গোড়ালি ও পায়ের আঙুল

গোড়ালি ফাটার সমস্যায় ভুগছেন? এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আইক্রিম ব্যবহার করতে পারেন। ফাটা পায়ের ওপর এই ক্রিম লাগিয়ে নিন। পায়ের আঙুল ও নখের চারপাশেও লাগিয়ে নিন। আইক্রিম ত্বকের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। ত্বকে আর্দ্রতা জোগায় এবং পায়ের চামড়াকে নরম রাখে।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর