শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

উচ্চ রক্তচাপের কারণ রোজকার এসব ভুল

লাইফস্টাইল প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

উচ্চ রক্তচাপের কারণ রোজকার এসব ভুল

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি জটিল ক্রনিক অসুখ। এই রোগে আক্রান্ত হলে কিছু মেনে চলা জরুরি হয়ে পড়ে। নয়তো এর জেরে দ্রুত অন্যান্য স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। সমস্যা হলো, আমাদের দৈনন্দিন জীবনযাপনের কিছু ভুলের কারণেই ব্লাড প্রেশার বাড়ে। 

রক্তচাপ বাড়ার পেছনে রোজকার জীবনের কোন অভ্যাসগুলো দায়ী? চলুন জানা যাক- 


বিজ্ঞাপন


insomnia

ঘুম না হওয়া

অনেকেই দিনে ৬ থেকে ৭ ঘণ্টারও কম সময় ঘুমান। এই ভুলেই বাড়ে বিপদ। পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মস্তিষ্কের ওপর চাপ বাড়ে। দেহে স্ট্রেস হরমোনের প্রভাব বৃদ্ধি পায়। ফলে রক্তচাপ বাড়ে। তাই প্রতিদিন অন্তত ৭ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। এতে ব্লাড প্রেশার কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। 

স্ট্রেস

আপনি কি অতিরিক্ত স্ট্রেস নেন? সারাদিন চাপের মধ্যে থাকেন? তাহলে কিন্তু রক্তচাপ কিছুতেই কমবে না। কেননা দুশ্চিন্তা করলে দেহে স্ট্রেস হরমোন বাড়বে। আর সেটি বাড়াবে রক্তচাপ। তাই কাজের চাপ কমান। মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করুন। তাহলেই সুস্থ থাকতে পারবেন। 

salt

লবণ খাওয়া 

রক্তচাপের সবচেয়ে বড় শত্রু লবণ। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই লবণ থেকে দূরে থাকতে হবে। দৈনিক ৩-৪ গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না। ভাতের সঙ্গে বাড়তি লবণ খাওয়ার অভ্যাস বাড়িয়ে দেয় রক্তচাপ। 

অতিরিক্ত ওজন 

অনেকেরই ওজন স্বাভাবিকের থেকে বেশি থাকে। শরীরে মেদ বেশি থাকলে প্রেশার বাড়তে পারে। পাশাপাশি সুগার বৃদ্ধির সম্ভাবনাও প্রবল হতে পারে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে ওজন কমান। এতে অন্যান্য রোগ থেকেও দূরে থাকতে পারবেন। 

food

ফাস্টফুড, প্রসেসড ফুড খাওয়া 

অনেকেই হয়তো এমনি লবণ কম খান। কিন্তু নিয়মিত ফাস্ট ফুড, প্রসেসড ফুড, আচার, চিপসের মতো খাবার খান। এসব খাবারে প্রচুর পরিমাণ লবণ থাকে। যার জেরে বাড়ে ব্লাড প্রেশার। তাই সুস্থ থাকতে এই খাবার থেকে দূরে থাকাই হবে বুদ্ধিমানের কাজ।  

ব্লাড প্রেশার দীর্ঘদিন বেশির দিকে থাকলে কিডনি খারাপ হতে পারে। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হতে পারে। চোখের হাল বিগড়ে যেতে পারে। তাই সময় থাকতে সচেতন হন। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর