সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

ঘুমের মধ্যে আচমকা কেঁপে ওঠা কীসের লক্ষণ?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

ঘুমের মধ্যে আচমকা কেঁপে ওঠা কীসের লক্ষণ?

শুয়ে আছেন। দুচোখের পাতায় ঘুম লেগে এলো মাত্র। এসময়ই হঠাৎ শরীরে অদ্ভুত এক ঝাঁকুনি অনুভব করলেন। মনে হলো যেন উঁচু পাহাড় থেকে পড়ে যাচ্ছেন কিংবা শরীরটা আচমকা মোচড় দিয়ে উঠল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘হিপনিক জার্ক’ বা স্লিপ স্টার্টার। 

হঠাৎ ঘুমের মধ্যে এমন কেঁপে উঠলে অনেকে ভয় পান। ভাবেন হয়তো স্নায়ুর কোনো রোগ রয়েছে। তবে চিকিৎসকরা বিষয়টি নিয়ে অত চিন্তা না করতে বলছেন। তারা জানাচ্ছেন এটি মোটেও কোনো রোগ বা স্নায়ুবিক ব্যাধি নয়। এটি শরীরের অত্যন্ত স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া। 


বিজ্ঞাপন


Hypnic-Jerks-

গবেষণা অনুযায়ী, সারা বিশ্বের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। সাধারণত যখন শরীরের হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের গতি কমতে থাকে ঠিক সেই সময়ই এই ঝাঁকুনি বা কম্পন অনুভূত হয়। 

বিজ্ঞানীদের একাংশের মতে, মানুষ যখন হালকা ঘুমের মধ্যে থাকেন তখন মস্তিষ্ক পেশির শিথিলতাকে ভুল বোঝে। ঘুমের ঘোরে শরীর পড়ে যাচ্ছে ভেবে মস্তিষ্ক দ্রুত পেশিগুলোকে সতর্ক হওয়ার সংকেত পাঠায়। এই কারণেই এমন ঝাটকা লাগে। 

Main_hypnicjerk


বিজ্ঞাপন


যারা অতিরিক্ত মানসিক চাপে ভোগেন এবং দিনের বেলা প্রচুর শারীরিক পরিশ্রম করেন তাদের এই সমস্যা বেশি দেখা যায়। সারাদিনের ক্লান্তি আর উদ্বেগের কারণে মস্তিষ্ক পুরোপুরি শান্ত হতে পারে না। এর প্রতিফলন ঘটে এই কাঁপুনির মাধ্যমে। 

ঘুমানোর ঠিক আগে চা বা কফি পানের অভ্যাস হিপনিক জার্কের ঝুঁকি বাড়িয়ে দেয়। অতিরিক্ত ক্যাফেইন খেলে মস্তিষ্ক উত্তেজিত থাকে। যা স্বাভাবিক ঘুমের চক্রে ব্যাঘাত ঘটায়। ফলে কাঁচা ঘুমে থাকাকালীন শরীর বারবার কেঁপে উঠতে পারে। 

what-is-a-hypnic-jerk

পর্যাপ্ত ঘুমের অভাব হলে মস্তিষ্ক ও শরীর একে অন্যের সঙ্গে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে না। এমন পরিস্থিতিতে কাঁচা ঘুমের ওই বিশেষ স্তরে পৌঁছলেই শরীর তার স্বাভাবিক ছন্দের বাইরে গিয়ে এমন প্রতিক্রিয়া দেখাতে শুরু করে।

এই সমস্যা বেশি হলে পর্যাপ্ত পানি পান করুন। ঘুমানোর আগে ফোন বা ল্যাপটপ থেকে দূরে থাকুন। দুশ্চিন্তাকে সাইডে রেখে নির্দিষ্ট সময়ে ঘুমের অভ্যাস করলে এবং ক্যাফেইন এড়িয়ে চললে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। 

এনএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর