বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বয়স বাড়লে কমে দৃষ্টিশক্তি, খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

বয়স বাড়লে কমে দৃষ্টিশক্তি, খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুর্বল হতে শুরু করে দৃষ্টিশক্তি। তাই খাদ্যতালিকায় এমন সব খাবার রাখা উচিত যেগুলো চোখ ভালো রাখতে সাহায্য করবে। কোন খাবারগুলো দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় চলুন জেনে নিই- 

গাজর


বিজ্ঞাপন


চোখকে সুস্থ রাখতে দারুণ কার্যকর গাজর। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর তথ্য অনুযায়ী গাজরে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের জন্য উপকারি। দৃষ্টিশক্তি মজবুত করতে ভিটামিন এ অত্যন্ত উপকারি ভূমিকা রাখে। এটি রোডোপ্সিন নামক প্রোটিনের ঘটক, যা প্রকাশ শোষণে রেটিনাকে সাহায্য করে। তাই রোজকার খাদ্যতালিকায় রাখুন গাজর। 

dry_fruits

ড্রাই ফ্রুট ও বীজ

ড্রাই ফ্রুট ও বীজে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। আবার ড্রাই ফ্রুটে উচ্চ পর্যায়ের ভিটামিন ই থাকে, যা বার্ধক্যজনিত চোখের সমস্যা থেকে রক্ষা করে। অধিকাংশ ড্রাই ফ্রুট প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারি। তাই রোজ অল্প পরিমাণ আখরোট, কাজু, চিনাবাদাম ও চিয়া বীজ ইত্যাদি খেতে পারেন।


বিজ্ঞাপন


টক ফল

টক ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এনসিবিআই-র মতে, এই ভিটামিনটি চোখের স্বাস্থ্যের জন্য ভালো। ভিটামিন সি এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট, যা বার্ধক্যের সঙ্গে সম্পর্কযুক্ত চোখের সমস্যার মোকাবিলায় সাহায্য করে। নিজের দৈনিক খাদ্য তালিকায় রাখুন স্ট্রবেরি, কমলালেবু, আঙুর ইত্যাদি ফল। 

daal

ডাল

জিঙ্ক ও প্রোটিনের উল্লেখযোগ্য উৎস ডাল। দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মসুর ডাল। এসব ডালে সম্পৃক্ত ফ্যাট থাকে না। যা স্বাস্থ্যের জন্যও উপকারি। 

ডিম

লিউটিন ও জ্যাক্সেন্থিনের ভালো উৎস ডিম। এই উপাদান দুটি বয়সজনিত দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি কম করতে পারে। এছাড়াও ডিমে আছে ভিটামিন সি, ই, জিংক। এসব ভিটামিন চোখের স্বাস্থ্যের জন্য উপকারি। 

veg

সবুজ শাকসবজি

দৃষ্টিশক্তি উন্নত করার সব গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ উপস্থিত থাকে সবুজ শাকসবজিতে। ভিটামিন সি, লিউটিনে ভরপুর সবুজ শাকসবজি, চোখের জন্য গুরুত্বপূর্ণ ক্যারটিনয়েড। পালক শাক মাংসপেশী মজবুত করার পাশাপাশি দৃষ্টিশক্তিও বাড়াবে।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর