মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

হাঁপানির সমস্যা আছে? ঘরে রাখুন এই গাছগুলো

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

হাঁপানির সমস্যা আছে? ঘরে রাখুন এই গাছগুলো

ধুলাবালি আর ধোঁয়ার কারণে বাড়ে শ্বাসযন্ত্রের সমস্যা। শহরের অসংখ্য মানুষ ভুগছেন শ্বাসকষ্ট আর হাঁপানির সমস্যায়। বছরজুড়ে সঙ্গী হচ্ছে ইনহেলার। আবহাওয়া পরিবর্তনের সময় এই সমস্যা আরও বাড়ে। কেবল বাইরে নয়, ঘরের ভেতরের বাতাসও অনেকসময় দূষিত হয়ে থাকে। অনেকে এই বাতাস বিশুদ্ধ করতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করেন। 

তবে শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বাড়িতে বেশ কিছু গাছ রাখতে পারেন। কিছু ইন্ডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো বায়ু পরিশ্রুত করতে সাহায্য করে। চলুন বিস্তারিত জেনে নিই- 


বিজ্ঞাপন


snake_plant

স্নেক প্ল্যান্ট

বাতাস থেকে টক্সিক পদার্থ টেনে নেয় স্নেক প্ল্যান্ট। এমনকী রাতেও এই গাছটি অক্সিজেন ছাড়ে। সবচেয়ে মজার বিষয় হলো এই ইন্ডোর প্ল্যান্ট অযত্নেই বেড়ে ওঠে। ১৫-২০ দিন পর পর পানি দিলেও সুন্দরমতো বেঁচে থাকে। হাঁপানি রোগীরা বাড়িতে এই গাছ রাখতে পারেন।

peace_lily


বিজ্ঞাপন


পিস লিলি

ঘরের বাতাস পরিশুদ্ধ রাখতে পিস লিলির জুড়ি মেলা ভার। যেসব দূষিত পদার্থ হাঁপানির উপসর্গকে ট্রিগার করে, সেগুলো দূর করে দেয় এই লিলি। বাতাসকে ভারী হতে দেয় না এই গাছ। তবে এর একটু যত্ন লাগে। ঘরের এমন কোণে পিস লিলি রাখতে হবে যেখানে কড়া রোদ প্রবেশ করে।

spider_plant

স্পাইডার প্ল্যান্ট

ঘরে গাছ রাখার জায়গা কম? জানলার ধারে ঝুলিয়ে রাখতে পারেন স্পাইডার প্ল্যান্ট। এই গাছ বাতাস থেকে সব দূষিত পদার্থ টেনে নেয়। ঘরের মধ্যে অক্সিজেনের মাত্রা বজায় রাখে। অল্প পানি দিলেই দিব্যি বেঁচে থাকে এই গাছ।

alovera

অ্যালোভেরা

কী গাছ লাগাবেন বুঝে উঠতে পারছেন না? ছোট্ট টবে অ্যালোভেরা বসিয়ে জানলার ধারে রেখে দিন। অল্প পানি আর শুষ্ক আবহাওয়াতেও বেড়ে ওঠে অ্যালোভেরা। বেশি পানি দিয়ে গাছের গোড়া পচে যেতে পারে। এই গাছও বাতাস পরিস্রুত করতে সাহায্য করে। এছাড়া অ্যালোভেরার নির্যাস ব্যবহার করতে পারবেন কাটাছেঁড়ায়, ত্বকের যত্নে। 

areca_palm

এরিকা পাম

অনেকেই ঘর সাজানোর জন্য দরজার দুই পাশে এই গাছ রাখেন। কেবল ঘরের সাজসজ্জা নয়, ঘরের বাতাসও পরিশুদ্ধ করে এই গাছ। বাতাসে মিশে থাকা নানা রকম টক্সিক পদার্থ শুষে নেয় এরিকা পাম। মাঝেমধ্যে পানি আর অল্প রোদ পেলেই এরিকা পাম বছরের পর বছর বেঁচে থাকে।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর