রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কোলেস্টেরল কমাতে মেথি খান এই নিয়মে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

কোলেস্টেরল কমাতে মেথি খান এই নিয়মে

বর্তমানে কোলেস্টেরলের সমস্যা ঘরে ঘরে। অসংখ্য মানুষের মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে। কোলেস্টেরলের সমস্যা হলে মূলত রক্ত গাঢ় হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে কেবল ওষুধের ওপর ভরসা না করে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন। এক চিমটি মেথি এক্ষেত্রে হতে পারে আপনার বন্ধু। 

রোজ সকালে মেথি খেলে, শরীরের একাধিক পরিবর্তন ঘটে। অনেক উপকারিতা মেলে। কোলেস্টেরল থেকে বাঁচতে কীভাবে মেথি খাবেন? বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, আগের দিন রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন এক চা চামচ মেথি। ঢাকনা দিয়ে রেখে দিন সারারাত।


বিজ্ঞাপন


methi_1

সকালে উঠে, মেথি ভেজানো পানি পান করুন। কিডনির কোনো সমস্যা না থাকলে চিবিয়েও ভেজানো মেথি খেতে পারেন। খালি পেটে মেথি ভেজানো পানি খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। অঙ্কুরিত মেথি দানা সবচেয়ে ভালো কাজ করে।

তবে উপকারি বলে অতিরিক্ত মেথিও খাওয়া চলবে না। দিনে এক চা চামচের বেশি মেথি হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে মেথি সেবন একদমই নিরাপদ নয়।

methi_3


বিজ্ঞাপন


ডাল বা অন্যান্য তরকারিতে ফোড়ন হিসেবে ব্যবহার করতে পারেন মেথি। এই সামান্য পরিমাণ মেথি শরীরের কোনো ক্ষতি করবে না। বরং মিলবে উপকারিতা। 

মেথি ভেজানো পানি খেতে যদি অসুবিধা হয়, তাহলে শুকনো খোলায় হালকা করে মেথি দানা ভেজে নিন। তারপরে গুঁড়ো করে, এয়ার-টাইট কৌটোয় সংরক্ষণ করুন। রোজ ১ চা চামচ করে টক দই বা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

methi_4

মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং স্যাপোনিন (Saponins) যা শরীরে সহজ মিশে যায়। এসব উপাদান শরীর থেকে কোলেস্টেরল বের করে দিতে এবং যকৃতে এর উৎপাদন কমাতে সাহায্য করে।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর