রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

গরমে কেন বাড়ে পেটের সমস্যা? সুস্থ থাকার উপায় জানুন

লাইফস্টাইল প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

শেয়ার করুন:

গরমে কেন বাড়ে পেটের সমস্যা? সুস্থ থাকার উপায় জানুন

জ্বর-কাশি আর গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়ার সমস্যা বাঙালির নিত্যসঙ্গী। আর এই গরমের সময় এসবের পাশাপাশি সঙ্গী হয় পেটের সমস্যা। ডায়েরিয়া, বমি, ফুড পয়েজনিং, কোষ্ঠকাঠিন্যতে ভোগা রোগী এখন ঘরে ঘরে। কিন্তু গরমের সঙ্গে কেন বাড়ছে অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টেরাইটিসের মতো একাধিক পেটের সমস্যা? এসব সমস্যা এড়াবেন কী করে? চলুন জেনে নিই- 

গরমকালে কেন পেটের সমস্যা বাড়ে?

ডিহাইড্রেশন: 

গরমকালে পেট খারাপের অন্যতম কারণ হলো ডিহাইড্রেশন। পর্যাপ্ত পানি না খাওয়ায় হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তখন খাবার ঠিকমতো হজম হয় না। ফলে গ্যাস হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

Food-Poisoning

ফুড পয়েজনিং: 

অত্যধিক তাপমাত্রায় খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। খাবারে দ্রুত ব্যাকটেরিয়া বাড়তে থাকে। ওই খাবার খেলে পেট খারাপ হয়।  

রাস্তার খাবার ও পানীয়: 

রাস্তায় বেরিয়ে কোল্ড ড্রিংক্স, আখের রস, তরমুজের শরবত ইত্যাদি কিনে খান অনেকেই। এতে অনেক সময়ে এমন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে, যা স্বাস্থ্যের ক্ষতি করে। 

health

খাওয়ার প্রতি অরুচি: 

গরমের কারণে খিদে কমে যায়। খাওয়ার ইচ্ছে থাকে না। তাই সময়মতো খাবার খাওয়াও হয় না। এই অভ্যাসের কারণে অনেকসময় গ্যাস, বমি বমি ভাব, পেটফাঁপার সমস্যা দেখা দেয়।

গরমকালে পেটের গণ্ডগোল এড়াতে করণীয় 

হালকা এবং সহজপাচ্য খাবার খান। তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

lemon_juice

দিনে আড়াই-তিন লিটার পানি খান। তেষ্টা পেলে চিনি মেশানো সফট ড্রিংক্স খাবেন না। শুধু পানি খান। পাশাপাশি ডাবের পানি, ওআরএস স্যালাইন, লবণ-চিনির শরবত, লেবুর রস ইত্যাদি খেতে পারেন। 

বাসি খাবার এড়িয়ে চলুন। টাটকা খাবার বা সদ্য রান্না করা খাবারই খাওয়ার চেষ্টা করুন। পাশাপাশি রাস্তার খাবার, ফাস্ট ফুড, ভাজাভুজি এড়িয়ে চলুন।

সবসময়ে হাত ধুয়ে খাবার খান। এছাড়া পেট খারাপ হলে ভাত, চিঁড়া, ওআরএস স্যালাইন ইত্যাদি খেতে পারেন। 

এনএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর