মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলা নববর্ষে ফেসবুক স্ট্যাটাসে যা লিখবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

বাংলা নববর্ষে ফেসবুক স্ট্যাটাসে যা লিখবেন
পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তায় নতুন বছরের আনন্দ, শুভকামনা এবং পুরনো বছরের গ্লানি মুছে ফেলার প্রত্যয় তুলে ধরুন।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে জেগে ওঠার দিন। এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে আমরা অনেকেই সুন্দর ও অর্থবহ স্ট্যাটাস খুঁজে থাকি। আপনার কাজ সহজ করতে জনপ্রিয় কিছু ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন নিচে তুলে ধরা হলো-

চিরায়ত ও ধ্রুপদী শুভেচ্ছা


বিজ্ঞাপন


"এসো হে বৈশাখ, এসো এসো...। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। নতুন বছরে সবার জীবনে আসুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ ১৪৩৩!"

"পুরানো বছরের সব দুঃখ-বেদনা ধুয়ে-মুছে যাক। নতুনের আহ্বানে রঙিন হয়ে উঠুক আমাদের চারপাশ। সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।"

সংক্ষিপ্ত ও স্মার্ট ক্যাপশন

"নতুন বছর, নতুন পথ চলা। শুভ নববর্ষ!"


বিজ্ঞাপন


"শুভ পহেলা বৈশাখ! বৈশাখের এই নতুন আলোয় আলোকিত হোক সবার জীবন।"

"স্বপ্নগুলো ডানা মেলুক নতুন বছরের এই নতুন ভোরে। শুভ নববর্ষ!"

বন্ধু ও প্রিয়জনদের জন্য

"ইলিশ মাছের তিরিশ কাঁটা, বোয়াল মাছের দাড়ি; বৈশাখ মাসে দেখা হবে তোমার-আমার বাড়ি! শুভ নববর্ষ বন্ধু!"

"একটু হাসি, একটু গান, বৈশাখে মেতে উঠুক সবার প্রাণ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।"

অনুপ্রেরণামূলক স্ট্যাটাস

"অতীতকে ভুলে গিয়ে নতুনের দিকে পা বাড়ানোই হোক এবারের নববর্ষের অঙ্গীকার। সাফল্যে ভরে উঠুক আপনার আগামী দিনগুলো।"

"বৈশাখ মানেই নতুন প্রাণ, নতুন গান। জীর্ণতাকে বিদায় জানিয়ে চলুন এগিয়ে যাই সম্ভাবনার পথে।"

টিপস: স্ট্যাটাসের সঙ্গে বৈশাখী সাজের ছবি অথবা মঙ্গল শোভাযাত্রার কোনো ছবি যুক্ত করলে তা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর