বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

পানি খেয়েই কমবে ওজন, কোন নিয়মে খাবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

পানি খেয়েই কমবে ওজন, কোন নিয়মে খাবেন?

ডায়াবেটিস জটিল এক অসুখ। একে বশে রাখা জরুরি। নয়তো আরও অনেক স্বাস্থ্য জটিলতা সঙ্গী হয়। ডায়াবেটিসের হাত ধরেই শরীরে বাসা বাঁধে কিডনি, হার্ট, চোখজনিত নানা সমস্যা। তাই স্বাভাবিকভাবেই কী করে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা যাবে তার কায়দা খোঁজেন সবাই। এক্ষেত্রে আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হতে পারে পানি। 

ডায়াবেটিস কন্ট্রোল করার খুব ভালো একটি উপায় হলো পরিমিত পানি পান। সঠিক নিয়ম মেনে রোজ পানি খেলেই অনায়াসে সুগারকে লেভেল নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কিন্তু কীভাবে? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


water

পানি খেলে কীভাবে সুগার কমে? 

আমাদের রক্তে উপস্থিত অত্যধিক সুগারকে কাজে লাগায় পেশি। আর সেই সুগারকে পেশিতে পৌঁছায় রক্ত। পানি কম খেলে রক্ত অনেক বেশি ঘন হয়ে পড়ে।  ফলে পেশি রক্ত থেকে সুগার গ্রহণ করতে পারে না। এই কারণে সুগার দ্রুত গতিতে বাড়ে। এজন্যই পানি পান করা জরুরি। নিয়মিত পর্যাপ্ত পানি পান করলে সহজেই রক্ত তরল থাকবে। পাশাপাশি পেশিও পর্যাপ্ত সুগার গ্রহণ করে নেবে।

পানির সঙ্গে সুগারের আরও একটি যোগ রয়েছে। যেমন শরীরে খুব বেশি সুগার থাকলে রক্ত তা প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। এভাবেই সুগারকে করে কন্ট্রোল। এই কারণেই পর্যাপ্ত পানি পান জরুরি। 


বিজ্ঞাপন


water_1

কতটুকু পানি খাবেন? 

প্রতিদিন অন্তত ৩ লিটার পানি খেতে হবে। এর বেশিও খেতে পারেন। তবে এর চেয়ে কম খাওয়া যাবে না। নয়তো শারীরিক সমস্যার কবলে পড়বেন।  

এই নিয়মে পানি খান

পানি খেয়ে সুগার কমাতে গেলে একটি বিষয় মাথায় রাখতেই হবে। একেবারে অনেকটা পানি নয়, বরং অল্প অল্প করে বারেবারে খেতে হবে। এতেই কমবে সুগার। 

water_2

এক্ষেত্রে প্রতিবার বড় মিল (সকাল, দুপুর বা রাতের খাবার) খাওয়ার আগে এক গ্লাস পানি খান। তাহলেই রক্ত তরল থাকবে। রক্ত সংবহন বাড়বে। কমবে সুগার লেভেল। পাশাপাশি খাবার ঠিকঠাকভাবে হজম হবে। তাই এই নিয়ম যত দ্রুত মানবেন তত তাড়াতাড়ি সুফল পাবেন। 

তবে কেবল পানি খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না। এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান। তবেই সুস্থ থাকবেন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর