রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশে সরকারিভাবে যে টিকাগুলো দেওয়া হয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে সরকারিভাবে যে টিকাগুলো দেওয়া হয়

ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পৃথিবীর সঙ্গে লড়াই শুরু করে শিশু। এই লড়াইয়ে সুরক্ষা ঢাল হয়ে থাকে টিকা। কারণ জন্মের পর পর শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল থাকে। তাই বিভিন্ন রোগের টিকা দিলে তার শরীরে প্রতিরোধ ব্যবস্থা মজবুত হয়। 

বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে শিশুর জন্মের পর থেকেই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী টিকা দেওয়া হয়। এসব টিকা সাধারণত দুই ধরনের। সরকারি আর বেসরকারি। 


বিজ্ঞাপন


vaccine_1

সরকারি টিকা কী? 

সরকারি টিকা হলো সরকার নির্ধারিত বাধ্যতামূলক জরুরি কিছু টিকা, যা শিশুকে মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়।

বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বাংলাদেশের সব শিশুকে সরকার সম্পূর্ণ বিনামূল্যে এসব টিকা দিয়ে থাকে। শিশুর বেঁচে থাকার জন্য এই টিকাগুলো ভীষণ জরুরি বলে জানান চিকিৎসকরা। 


বিজ্ঞাপন


12-2021-bcg-release

জরুরি কিছু সরকারি টিকা সম্পর্কে চলুন জেনে নিই- 

বিসিজি (ব্যাসিলাস ক্যালমেট গ্যাঁরাঁ): 

এটি ব্যাকটেরিয়াজনিত যক্ষ্মার সংক্রমণ থেকে শিশুকে সুরক্ষা দেয়।

পেন্টাভ্যালেন্ট: 

মূলত ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি (হিব) থেকে সুরক্ষা দেয়ার একটি সমন্বিত টিকা এটি। ডিপথেরিয়া ও হুপিংকাশ ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ যা গলা ও শ্বাসনালীতে সংক্রমণ করে। টিটেনাস সাধারণত কেটে যাওয়া, ঘা বা আঘাতের মাধ্যমে সংক্রমিত হয়। এসব রোগ গুরুতর হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। হেপাটাইটিস বি লিভারের ভাইরাসজনিত রোগ। অন্যদিকে হিব এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের মস্তিষ্ক, ফুসফুস ও রক্তকে মারাত্মক সংক্রমিত করে।

opv

ওপিভি/আইপিভি: 

পোলিও মাইলাইটিস একটি ভাইরাসজনিত রোগ, যা শিশুকে আজীবনের জন্য পঙ্গু করে দিতে পারে তার টিকা এটি। এই টিকা মুখে ড্রপ হিসেবে (ওপিভি) সেইসঙ্গে ইনজেকশনের মাধ্যমে (আইপিভি) দেয়া হয়। এই টিকা নিলে শিশু পঙ্গুত্ব থেকে সুরক্ষা পায়।

পিসিভি (নিউমোকক্কাস কনজুগেট ভ্যাকসিন): 

এই টিকা মূলত নিউমোকক্কাস নামে এক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, যা নিউমোনিয়া (ফুসফুসের সংক্রমণ), মেনিনজাইটিস (মস্তিষ্কের সংক্রমণ) এবং রক্তে সংক্রমণ (সেপসিস) থেকে সুরক্ষা দেয়। 

mr

এমআর (মিজেলস রুবেলা): 

শিশুকে হাম ও রুবেলা- এই দুটি ভাইরাসজনিত রোগ থেকে সুরক্ষা দেয় এই টিকা। হাম হলে শিশুর জ্বর, ফুসকুড়ি ও কাশি হয়। জটিল হলে নিউমোনিয়া বা মস্তিষ্কে সংক্রমণ হতে পারে, শিশু অন্ধ হয়ে যেতে পারে। সবচেয়ে ভয়াবহ হলো হাম মারাত্মক ছোঁয়াচে। অন্যদিকে গর্ভবতী মায়ের রুবেলা হলে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে। কিন্তু টিকা নেয়া থাকলে মায়ের এই ঝুঁকি থাকে না।

ডিটি (ডিপথেরিয়া টিটেনাস)/টিডি (টিটেনাস ও ডিপথেরিয়া)/ টিটি (টিটেনাস টক্সয়েড)/ ডিপিটি (ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস): 

শরীরের কাটা বা আঘাত থেকে টিটেনাস বা ধনুষ্টংকার প্রতিরোধে এবং শ্বাসনালীর সংক্রমণ ডিপথেরিয়া থেকে রক্ষা পেতে এই টিকা দেয়া হয়।

rabies

র‍্যাবিস: 

কুকুর, বিড়াল, বানর ইত্যাদি আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ানো জলাতঙ্ক প্রতিকারের টিকা। জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় বাংলাদেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এর টিকা বিনামূল্যে দেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে নিজের খরচেই টিকা কিনতে দেখা গিয়েছে।

এছাড়া ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের সরকারিভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।

vaccine_3

সরকারি এসব টিকা নির্ধারিত সময়ের মধ্যে সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক বা টিকা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রচার প্রচারণার সময় গ্রহণ করতে হয়। টিকা গ্রহণের সব খরচ সরকার বহন করে। নির্দিষ্ট সময়ের বাইরে টিকা নিতে গেলে সার্ভিস চার্জ হিসেবে একটা খরচ দিতে হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর