শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

রোজকার যেসব অভ্যাসে বারোটা বাজছে মস্তিষ্কের

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

রোজকার যেসব অভ্যাসে বারোটা বাজছে মস্তিষ্কের

শরীরের অন্যান্য সমস্যা নিয়ে সচেতন হলেও ব্রেন বা মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে বেশিরভাগ মানুষই কম সচেতন। অনেকেই এই অঙ্গের সমস্যা এড়িয়ে যান। কিন্তু বাস্তবে প্রতিদিনের ছোটখাটো অভ্যাসই ধীরে ধীরে মস্তিষ্কের ক্ষতি করে। এগুলো এতটাই স্বাভাবিক বিষয় যে কেউ তেমন একটা খেয়াল করেন না। চলুন বিস্তারিত জেনে নিই- 

ঘুমের অভাব 

ঘুম কেবল শরীরকে বিশ্রাম দেয় না, মস্তিষ্কের পুনর্গঠন ও পরিষ্কার করার কাজও করে। পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের গ্রে ম্যাটার কমে যেতে পারে এবং স্মৃতি ও শেখার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ঘুমের অভাব মস্তিষ্কের বার্ধক্যকে ত্বরান্বিত করতে পারে।

stress

দীর্ঘস্থায়ী মানসিক চাপ

স্ট্রেস এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু যখন এটি দীর্ঘস্থায়ী হয়, তখন কর্টিসল হরমোন বেড়ে গিয়ে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশকে ক্ষতিগ্রস্ত করে। ফলে কমে যায় মনোযোগ, একাগ্রতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দুর্বল হয়ে পড়ে স্মৃতি। 


বিজ্ঞাপন


উচ্চ রক্তচাপ 

উচ্চ রক্তচাপকে নিয়ে আমরা ততক্ষণ ভাবি না যতক্ষণ না সমস্যা গুরুতর হয়। কিন্তু দীর্ঘদিন রক্তে উচ্চ শর্করার পরিমাণ মস্তিষ্কের কোষের ক্ষতি করে। এতে রক্তপ্রবাহ কমে যায় এবং ধীরে ধীরে স্মৃতিশক্তি হ্রাস পায়।

hear_loss

শ্রবণশক্তি হ্রাস 

শ্রবণশক্তি শুধু শোনার বিষয় নয়, এটি মস্তিষ্ককে সক্রিয় রাখার সঙ্গে জড়িত। শুনতে সমস্যা হলে মস্তিষ্কের ওপর চাপ বাড়ে এবং সামাজিক যোগাযোগ কমে যায়। এটি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়। 

মস্তিষ্ক ভালো রাখতে করণীয় 

মস্তিষ্কের সমস্যার জন্য কোনো একক সমাধান নেই, তবে কিছু পুষ্টি উপাদান সহায়ক হতে পারে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষের গঠন বজায় রাখতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। ক্রিয়েটিন মস্তিষ্কে শক্তি সরবরাহে সাহায্য করে, যা মানসিক চাপের সময় কর্মক্ষমতা বজায় রাখতে সহায়ক। 

brain_1

মস্তিষ্কের যত্ন নেওয়া মানে বড় কোনো পরিবর্তন নয়, বরং ছোট ছোট অভ্যাসের প্রতি সচেতন হওয়া। নিয়মিত ভালো ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, সুষম খাদ্য এবং শরীরের যত্ন— এই সহজ বিষয়গুলোই দীর্ঘমেয়াদে মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর