দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে হাম (Measles)। এটি একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, যার নির্দিষ্ট কোনো প্রতিষেধক চিকিৎসা নেই। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। সাধারণত ৯-১৫ মাসের মধ্যে হামের টিকা (MR Vaccine) দেওয়া হয়। রোগটির প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে চলুন জেনে নিই-
হাম রোগের প্রতিরোধ
টিকাদান (Vaccination):
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এমআর (MR) টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া। প্রথম ডোজ নিতে হয় ৯-১২ মাসে এবং দ্বিতীয় ডোজ নিতে হয় ১৫-১৮ মাসে।
সংস্পর্শ এড়িয়ে চলা:
হাম আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ৪-৫ দিন দূরে থাকুন, কারণ এটি বাতাসের মাধ্যমে ছড়ায়।
নিভৃতবাস (Isolation):
আক্রান্ত শিশুকে স্কুল বা বাইরে যাওয়া থেকে অন্তত ৪-৭ দিন বিরত রাখুন। কারণ এটি অত্যন্ত সংক্রামক ব্যাধি।

ভিটামিন এ (Vitamin A):
শিশুর খাদ্যতালিকায় রাখুন ভিটামিন এ যুক্ত খাবার। কারণ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
হাম রোগের প্রতিকার ও পরিচর্যা
পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার:
আক্রান্ত ব্যক্তিকে প্রচুর পরিমাণে পানি, ফলের রস ও ডাবের পানি খাওয়াতে হবে।

জ্বরের ওষুধ:
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দিয়ে জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ করতে হবে।
পরিচ্ছন্নতা:
নিয়মিত কুসুম গরম পানি দিয়ে শরীর মুছিয়ে দিতে হবে। কেননা এসময় শিশুকে পরিচ্ছন্ন রাখা জরুরি।

পুষ্টিকর খাবার:
রোগীকে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।
বিশেষ সতর্কতা:
হামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমে যায়, তাই অন্য রোগের ঝুঁকি এড়াতে ডাক্তারের পরামর্শ নিন। যদি শ্বাসকষ্ট, উচ্চ মাত্রার জ্বর বা অন্য কোনো জটিলতা দেখা দেয়, তবে দ্রুত হাসপাতালে নিতে হবে।
এনএম

