শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

ফ্যাটি লিভার সারাবে বিশেষ এই ভিটামিন, বলছে গবেষণা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

ফ্যাটি লিভার সারাবে বিশেষ এই ভিটামিন, বলছে গবেষণা

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর মদ্যপানের অভ্যাসে শরীরে বাসা বাঁধে ফ্যাটি লিভার। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক স্তরে এর কোনো লক্ষণ ধরা পড়ে না। কেবল ওজন বাড়তে থাকে। এরপর ধীরে ধীরে পেটের ওপরের ও মাঝের দিকে যন্ত্রণা, ক্লান্তি, বমির মতো উপসর্গ প্রকাশ পায়। 

সচেতন না হলে ফ্যাটি লিভার থেকে পরবর্তীতে লিভার সিরোসিস, ফাইব্রোসিস, আলসার এমনকী ক্যানসার হতে পারে। এই রোগ থেকে মুক্তি পেতে বদল আনতে হবে লাইফস্টাইলে। এছাড়া ফ্যাটি লিভারের সমস্যা কমাতে সাহায্য করতে পারে একটি বিশেষ ভিটামিন। 


বিজ্ঞাপন


liver_2

‘মেটাবলিজম’ জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণা অনুযায়ী, লিভারের হাল ফেরাতে পারে ভিটামিন B3 (নিয়াসিন)। শুধু ফ্যাটি লিভার প্রতিরোধ নয়, লিভারের স্বাস্থ্যকে উন্নত করতে পারে এই ভিটামিন। এই গবেষণায় বিজ্ঞানীরা মানবদেহে microRNA-93 বা miR-93 নামে একটি বিশেষ ‘মলিকিউলার সুইচ’ শনাক্ত করেছেন। এই উপাদানটি লিভারে চর্বি জমার জন্য দায়ী।

এই মলিকিউলার সুইচটি অতিরিক্ত সক্রিয় হয়ে গেলে লিভারের ক্ষয় শুরু করে। এই সুইচটি SIRT1 নামের একটি ভালো জিনকে ব্লক করে দেয়। এই জিনটি আবার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এবং লিভারে ফ্যাট জমতে দেয় না। যখনই SIRT1 জিন বন্ধ হয়ে যায়, লিভারে চর্বি জমতে শুরু করে। আর এখান থেকেই তৈরি হয় ফ্যাটি লিভার, ফাইব্রোসিসের ঝুঁকি। 

liver_3


বিজ্ঞাপন


গবেষকরা ১৫০টি ওষুধ পরীক্ষা করে দেখেন। সেখানে দেখা যায় miR-93 কমাতে ভিটামিন B3 (নিয়াসিন) সবচেয়ে বেশি কার্যকর। এই ভিটামিন ব্যবহারে লিভারে চর্বির পরিমাণ কমেছে এবং লিভারের কার্যক্ষমতা উন্নত হয়েছে। পাশাপাশি বেড়েছে ইনসুলিন সেনসিভিটি।

ইতোমধ্যে ভিটামিন বি৩ Food and Drug Administration দ্বারা অনুমোদিত এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এবার ফ্যাটি লিভারের চিকিৎসাতেও এটি ব্যবহার হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এই ভিটামিন অন্যান্য ওষুধের তুলনায় দ্রুত গতিতে ফ্যাটি লিভারের সমস্যা কমায়।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর