বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

তৈলাক্ত ত্বক? যেমন ক্লিনজার ব্যবহার করবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

তৈলাক্ত ত্বক? যেমন ক্লিনজার ব্যবহার করবেন

শীত কেটে আসছে গরম। এসময় তৈলাক্ত ত্বক একটু বেশিই ভোগায়। যতই ত্বক পরিষ্কার করা হোক না কেন কিছুক্ষণ পরই আবার ত্বক তৈলাক্ত হয়ে যায়। কপাল আর নাকের দুই পাশ জুড়ে ত্বক সবসময়ই তেলতেলে হয়ে থাকে। 

এই সমস্যা এড়ানোর কোনো উপায় নেই। কিন্তু চাইলে নিয়ন্ত্রণ করা যায়। তার জন্য ব্যবহার করতে হবে সঠিক ক্লিনজার বা ফেসওয়াশ। কীভাবে ত্বকের জন্য সঠিক পণ্য বাছাই করবেন জানুন তার উপায়- 


বিজ্ঞাপন


cleanser_1

তৈলাক্ত ত্বক পরিষ্কার জন্য কাকে বেছে নেবেন?

তৈলাক্ত ত্বক পরিষ্কারের জন্য সঠিক স্কিন কেয়ার প্রডাক্ট বেছে নেওয়া জরুরি। ক্লিনজার ও ফেসওয়াশ দুটোই ব্যবহার করা যায়। তৈলাক্ত ত্বকের যত্নে ফোমিং ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। যদি ক্লিনজার ব্যবহার করেন, তাহলে জেল বা ক্রিম ভিত্তিক ক্লিনজার বেছে নেওয়া উচিত।

ক্লিনজার বা ফেসওয়াশ বাছাইয়ের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখবেন?

১. তৈলাক্ত ত্বকের যত্নেও হাইড্রেশন বজায় রাখা জরুরি। তাই ক্লিনজার বা ফেসওয়াশ কেনার সময়ে দেখে নিন, তাতে হাইলুরনিক অ্যাসিড আছে কি না। এই উপাদানটি ত্বককে মসৃণ ও নরম করে তোলে এবং ত্বকের আর্দ্র ভাব বজায় রাখে।

cleanser_2

২. তৈলাক্ত ত্বকের যত্নে একটি অপরিহার্য উপাদান স্যালিসিলিক অ্যাসিড। এটি এক ধরনের বিটা-হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বক এক্সফোলিয়েশনে সাহায্য করে। স্যালিসিলিক অ্যাসিড ব্রণ কমাতে এবং ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে।

৩. ক্লিনজারে যেন নিয়াসিনামাইড থাকে তা দেখে কিনুন। এটি হলো ভিটামিন বি, যা ত্বকের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। বিশেষত ফোমিং ফেসওয়াশ কেনার সময়ে দেখে নিন এই উপাদানটি তাতে রয়েছে কি না। এটি ত্বককে দূষণের হাত থেকে রক্ষা করে।

cleanser_3

৪. তৈলাক্ত ত্বকের জন্য কেনা ক্লিনজার বা ফেসওয়াশে সেরামাইড রয়েছে কি না দেখে নেবেন। এটি ত্বককে একাধিক ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। কমায় শুষ্ক ভাব, চুলকানি এবং ত্বকের অস্বস্তি।

৫. তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণের জন্য জরুরি বেঞ্জল পারঅক্সাইড। এটি তেল-ময়লা, ব্রণ-ফুস্কুড়ি, মৃত কোষ ইত্যাদি দূর করে ত্বককে পরিষ্কার রাখে।

এসবের পাশাপাশি খেয়াল রাখবেন ক্লিনজার বা ফেসওয়াশে যেন অ্যালকোহল না থাকে। এতে ত্বকের সমস্যা বাড়বে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর