দিন দিন বাড়ছে ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা। এই রোগ হলে লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমে যায়। শুরুতে বড় ধরনের কোনো লক্ষণ দেখা না দিলেও পরে এটি লিভারের গুরুতর সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
চিকিৎসকদের মতে, খাবার ও প্রতিদিনের জীবনযাত্রায় ছোটখাটো কিছু পরিবর্তন আনলেই লিভার সুস্থ রাখা সম্ভব। এমন কিছু খাবার রয়েছে যা নিয়মিত খেলে লিভারের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। প্রতিদিনের ডায়েটে কোন খাবারগুলো রাখবেন চলুন জেনে নিই-
বিজ্ঞাপন
কফি
চিনি ছাড়া ব্ল্যাক কফি দিনে ২-৩ কাপ পর্যন্ত খেতে পারেন। চিকিৎসকদের মতে, নিয়মিত কফি খেলে লিভারের প্রদাহ কমে এবং লিভারে ক্ষতির ঝুঁকিও কমে। তবে দুধ ও চিনি মেশানো কফি খাওয়া চলবে না।
বেরি জাতীয় ফল
বিজ্ঞাপন
ব্লুবেরি ও স্ট্রবেরির মতো ফলে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে। এগুলো লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

বাদাম
আমন্ড, আখরোট এর মতো বাদামে স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে। প্রতিদিন অল্প পরিমাণে বাদাম খেলে লিভার ভালো থাকে।
সবুজ শাক-সবজি
খাদ্যতালিকায় রাখুন পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি ও ফুলকপির মতো সবজি। এসব সবজি লিভারে চর্বি জমতে দেয় না এবং প্রদাহ কমায়।

বিট
বিটে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ও নাইট্রেট, যা লিভারের কার্যক্ষমতা ভালো রাখতে সাহায্য করে।
লিভার সুস্থ রাখতে বড় কোনো কঠিন নিয়ম মানতে হয় না। প্রতিদিনের খাবারের তালিকায় এই সহজ খাবারগুলো রাখলেই ভালো ফল পাওয়া যেতে পারে।
এনএম

