বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

ঘুম থেকে উঠেই মোবাইল ঘাঁটেন? ডাকছেন নিজের বিপদ! 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

ঘুম থেকে উঠেই মোবাইল ঘাঁটেন? ডাকছেন নিজের বিপদ! 

রাতে ফোন ঘাঁটতে ঘাঁটতেই অনেকে ঘুমিয়ে পড়েন। মাথার কাছেই থাকে যন্ত্রটি। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মেলেই তাই মোবাইল হাতে নেন। চোখ রগড়াতে রগড়াতেই চেক করতে থাকেন নোটিফিকেশন। আড়মোড়া ভাঙার আগে স্ক্রল করেন সোশ্যাল মিডিয়া। কিন্তু রোজকার এই অভ্যাস শরীরের ওপর কী প্রভাব ফেলছে তা কি জানেন? 

যতই সকালে উঠে খালি পেটে গরম পানি খান, শরীরচর্চা করুন, ঘুম চোখে মোবাইল দেখার অভ্যাস শরীর ও মনের ওপর ব্যাপক চাপ তৈরি করে। সকালে ঘুম উঠে মোবাইল ঘাঁটার অভ্যাস কী কী সমস্যা ডেকে আনে?


বিজ্ঞাপন


mobile-2

মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি

ঘুমানোর সময় দেহের মতো মস্তিষ্কও বিশ্রাম নেয়। তখন মস্তিষ্ক ডেল্টা মোডে থাকে। ঘুম ভাঙার সময়ে থিটা মোডে পৌঁছে যায়। অর্থাৎ, আচ্ছন্নতা ভাব কাজ করে। এরপরে আলফা মোড আসে, যখন আপনার ঘুম ভেঙে যায়। মস্তিষ্ক তখনও পুরোপুরি সক্রিয় হয় না। মস্তিষ্ক যে স্তরে সক্রিয় হয়, তাকে বিটা মোড বলে। 

কিন্তু আপনি যদি চোখ খোলা মাত্রই মোবাইল ঘাঁটেন, একের পর এক তথ্য দেখতে থাকেন, তখনই মস্তিষ্ককে হঠাৎ করে সক্রিয় হয়ে যেতে হয়। অর্থাৎ, মস্তিষ্ক ডেল্টা মোড থেকে সরাসরি বিটা মোডে পৌঁছে যায়। এতে মস্তিষ্কের ওপর এক ধরনের চাপ সৃষ্টি হয়। 


বিজ্ঞাপন


mobile-3

মানসিক চাপ বাড়ে

ঘুম থেকে ওঠার সময় শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেশি থাকে। সেসময় আবার যদি ফোন ঘাঁটেন, মস্তিষ্কের ওপর আরও চাপ বাড়ে। মোবাইলের পর্দায় উঠে আসা বিভিন্ন কনটেন্ট, মেসেজ স্ট্রেস বাড়ায়। এর জেরে স্ট্রেস হরমোনের মাত্রা আরও বাড়ে। ফলে মানসিক ক্লান্তিও বাড়ে। তৈরি হয় অ্যাংজাইটি। অর্থাৎ, ঘুম উঠে মোবাইল ঘাঁটার অভ্যাস বাড়িয়ে তোলে মানসিক চাপ।

চোখের ব্যাপক ক্ষতি হয়

ঘুম চোখে মোবাইল ঘাঁটলে ক্ষতি হয় চোখেরও। সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোনের নীল রশ্মি চোখের ওপর প্রভাব ফেলে। এর জেরে অনেক সময়ই ড্রাই আইজের সমস্যা দেখা দেয়।

mobile_4

কাজে মন বসে না

ঘুম থেকে উঠেই মোবাইল ঘাঁটার অভ্যাস গোটা দিনটা নষ্ট করে দিতে পারে। এই অভ্যাস মনোযোগের ব্যাঘাত ঘটায়। কাজে উৎসাহ পাওয়া যায় না। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য বা সমালোচনা এমনভাবে মস্তিষ্কে প্রভাব ফেলে যে, সারাদিন ওসব বিষয়ই মাথায় চলতে থাকে।

ঘুমের ব্যাঘাত ঘটে

স্মার্টফোনের নীল আলো মস্তিষ্কে মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়। এই হরমোন ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। রাতে ঘুমাতে যাওয়ার সময় মোবাইল ঘাঁটলেও এই হরমোনের মাত্রা কমে যায় এবং চোখের পাতায় ঘুম আসে না। তেমনই ঘুম থেকে উঠে মোবাইল ঘাঁটলেও এই হরমোনের নিঃসরণ বাধা তৈরি হয়। শরীরে বাড়তে থাকে উদ্বেগ ও উৎকণ্ঠা। এর জেরে অনিদ্রার সমস্যা বাড়ে। ঘুম থেকে ওঠার ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পরে মোবাইলে হাত দেওয়া উচিত।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর