মাকড়সার উৎপাত দেখা যায় বারো মাসই। রান্নাঘর থেকে শুরু করে বাথরুম, বাগান-বারান্দা সবখানে জাল বুনে পোকাটি। নষ্ট করে বাড়ির সৌন্দর্য। মাকড়সার জাল পরিষ্কার করতেও যথেষ্ট ঝক্কি পোহাতে হয়। তার মধ্যে যদি শখের গাছের কারণে মাকড়সার উৎপাত হয় তাহলে তো কথাই নেই।
কীভাবে মাকড়সার হাত থেকে রেহাই মিলবে? চলুন জেনে নিই-
বিজ্ঞাপন

১. বাড়িঘর পরিষ্কার রাখুন। এতে পোকামাকড়ের উৎপাত কমবে। ঘরের যেসব জায়গা দিয়ে মাকড়সা ঢোকার আশঙ্কা রয়েছে, সেগুলো বন্ধ করে দিন। জানলার ফাঁক, ঘুলঘুলি, ঘরের মধ্যে থাকা ছোটখাটো গর্ত বন্ধ করে দিন।
২. ঘরের ভেতরে গাছ থাকলে মাকড়সার উপদ্রব বাড়ে। তাই ইন্ডোর প্ল্যান্টগুলো বিশেষ যত্নে রাখুন। নিয়মিত পাতাগুলো পরিষ্কার করুন। বেশি মাকড়সা হলে কয়েক দিনের জন্য সব গাছ বাড়ির বাইরে রাখুন।

বিজ্ঞাপন
৩. বাড়ির ছাদে, বারান্দায় বা বাগানে যদি গাছ থাকে, সেগুলোর দিকেও নজর দিন। বাগান যেন অপরিষ্কার না থাকে, সে দিকে খেয়াল রাখুন। বাড়ির সঙ্গে লাগোয়া গাছপালার পাতা অল্প করে ছেঁটে ফেলুন। অনেকসময় গাছ থেকেও ঘরে মাকড়সা হানা দেয়। শুকনো পাতা, কাঠ-বা ইটের স্তূপ পরিষ্কার করে ফেলুন।
৪. বেশ কিছু গাছ রয়েছে, যেগুলো মাকড়সার মতো পোকামাকড় তাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। সেগুলো বাগানে বা বারান্দায় রাখতে পারেন। তুলসি, পুদিনা, ল্যাভেন্ডার, রোজমেরির মতো গাছের গন্ধ খুব কড়া হয়। এসব গাছের গন্ধে পোকামাকড় আর ঘরে হানা দেয় না।

৫. মাকড়সা তাড়াতে ব্যবহার করতে পারেন ঘরোয়া স্প্রে। পানির মধ্যে পিপারমিন্ট অয়েল মিশিয়ে নিন। ঘরের যে যে অংশে মাকড়সা ঘোরাফেরা করে, সেখানে এটি স্প্রে করতে পারেন। এতে মাকড়সার পাশাপাশি পিঁপড়ে, তেলাপোকার উৎপাতও কমবে।
৬. সম-পরিমাণ সাদা ভিনেগার আর পানি মিশিয়ে নিন। ঘরের যে জায়গাগুলোতে মাকড়সা হচ্ছে, সেখানে এটি স্প্রে করতে পারেন। এছাড়া এই মিশ্রণটি ঘরের মেঝেও মুছে নিতে পারেন। মাকড়সার উপদ্রব কমবে।
এনএম

