সিলিন্ডার গ্যাসের দামে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। ক্রমশ তা চলে যাচ্ছে মধ্যবিত্তদের নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে অনেকেই গ্যাসের অপচয় রোধের উপায় খুঁজছেন। গ্যাস সাশ্রয়ের মূল ধাপ রান্না। কেমন পাতিলে রান্না করবেন, কী রান্না করবেন, কীভাবে রান্না করবেন তার ওপর অনেকাংশে নির্ভর করে গ্যাস কত দিন যাবে।
সিলিন্ডার গ্যাস সাশ্রয়ের সহজ কিছু উপায় চলুন জেনে নেওয়া যাক-
বিজ্ঞাপন

রান্নার পাত্র শুকিয়ে নিন
ভেজা পাত্র আগুনে দিলে সেই পানি বাষ্পীভূত করতে বেশি গ্যাস লাগে। তাই রান্না শুরুর আগে পাত্র ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন।
অতিরিক্ত সময় নিয়ে রান্না করবেন না
খাবার বেশি সময় রান্না করলে গ্যাসের অপচয় হয়। দ্রুত রান্নার চেষ্টার করুন। রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিন।

ফ্ল্যাট-বটম প্যান ব্যবহার করুন
নিচের অংশ সমতল এমন পাতিল ব্যবহার করুন। এমন পাতিলে আগুনের তাপ পুরো পাত্রে ছড়িয়ে যায় এবং গ্যাস কম লাগে।
প্রয়োজনে আগুনের আঁচ কম রাখুন
পানি ফুটে গেলে বা তাপ কম লাগবে, সরাসরি সর্বোচ্চ আগুনে না রেখে স্তর কমিয়ে রান্না করুন। এতে গ্যাস সাশ্রয় হয়।

পানির পরিমাপ ঠিক করুন
অতিরিক্ত পানি দিয়ে রান্না করলে তা বাষ্পীভূত হতে গ্যাস বেশি লাগে। পানির পরিমাপ ঠিক রাখলে গ্যাস সাশ্রয় করা যায়।
রান্নার আগে সব উপকরণ প্রস্তুত রাখুন
রান্না শুরু করার পর বারবার কাটা-বাছা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় এবং বেশি গ্যাস নষ্ট হয়। সেজন্য রান্নার প্রয়োজনীয় উপকরণ আগেই সাজিয়ে রেখে রান্না শুরু করুন।

বার্নারগুলো পরিষ্কার রাখুন
বার্নারে ময়লা জমে গেলে আগুন ঠিকমতো জ্বলে না এবং গ্যাস বেশি লাগে। তাই বার্নার নিয়মিত পরিষ্কার করুন।
গরম পানি থার্মস-এ রাখুন
বারবার পানি ফোটাতে না দিয়ে একবার ফোটানো পানি থার্মস ফ্লাস্কে রাখুন। এতে পানি গরম করতে গ্যাস কম লাগে।

প্রেশার কুকার ব্যবহার করুন
প্রেশার কুকারে খাবার দ্রুত রান্না হয় এবং গ্যাস কম খরচ হয়। এটি খুব কার্যকর।
রেগুলার গ্যাস লিক চেক করুন
গ্যাস সিলিন্ডার, পাইপ ও সংযোগগুলো নিয়মিত পরীক্ষা করুন। টিউব ও রেগুলেটর ঠিকমতো বন্ধ আছে কি না দেখে নিন। কারণ লিক হলে গ্যাস অপচয় হয়।
এনএম

