মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাসে বাড়ছে ব্লাড সুগার

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাসে বাড়ছে ব্লাড সুগার

ঘুমের জন্য একেক জনের একেক ধরনের পরিবেশ পছন্দ। কেউ ঘর পুরোপুরি অন্ধকার করে ঘুমাতে ভালোবাসেন। আবার কারো ঘরে জ্বলে মৃদু নীল আলো। ঘর অন্ধকার হলে ঘুমাতে পারেন না একদমই। 

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, এই অভ্যাস আদতে খুবই ক্ষতিকর। মৃদু আলো, বিশেষ করে কৃত্রিম আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অভ্যাস আপনার ঘুমের মান নষ্ট করে, বিপাক হার কমিয়ে দেয় এবং ডায়াবেটিসের মতো সমস্যা ডেকে আনে।


বিজ্ঞাপন


sleep-2

আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়? 

যখন অন্ধকার নামে বা অন্ধকারে যখন আমরা ঘুমাতে যাই তখন শরীরে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়। এই হরমোন মস্তিষ্ককে ঘুমিয়ে পড়ার সংকেত দেয়। যখন আলোর উপস্থিতি থাকে এই হরমোনের মাত্রা কমে যায়। তাই যখন ভোর বা সকাল হয়, তখন আমাদের ঘুম ভাঙে। আবার রাত হলে চোখের পাতায় ঘুম নেমে আসে। এটা শরীরের ‘নাইট মোড’, জৈবিক ঘড়িরই অংশ। সুতরাং, আলো জ্বালিয়ে ঘুমালে শরীরে ঠিকমতো মেলাটোনিন উৎপন্ন হয় না এবং নানা সমস্যা দেখা দেয়।

আলো জ্বালিয়ে ঘুমালে শরীরে কী কী প্রভাব পড়তে পারে?

ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

শিকাগোর নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস নিয়ে গবেষণা করেছেন। সেখানেই দেখা গিয়েছে, যারা আলো জ্বালিয়ে ঘুমায় তাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। বিশেষত কৃত্রিম আলোর নীচে ঘুমালে বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। যা ডায়াবেটিস ও ওবেসিটির ঝুঁকি বাড়ায়। 

sleep_3

ঘুমের মান খারাপ হয়

আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস ঘুমের সমস্যা বাড়ায়। আলোর জন্য ঘুম গভীর হয় না। মাঝরাতে বার বার ঘুম ভেঙে যায়। শারীরিক মেরামতের জন্য যতটা পরিমাণ গভীর ঘুম দরকার, সেটা হয় না। ফলে ঘুমের অভাব থাকে এবং শরীরজুড়ে ক্লান্তি কাজ করে।

হরমোনের ভারসাম্যহীনতা

মেলাটোনিন হরমোনের মাত্রা কমে যাওয়া কেবল ঘুমের মান নষ্ট করে না, বাড়ায় শারীরিক সমস্যাও। এই হরমোন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে, বিপাক হার বাড়াতে এবং কোষের মেরামতেও সাহায্য করে। যখনই এই হরমোনের ভারসাম্য নষ্ট হয় তখনই এই কাজগুলোতেও ব্যাঘাত ঘটে। এর প্রভাবে শরীরে ক্রনিক অসুখের ঝুঁকি বাড়ে। 

sleeping-with-light-scaled

ঘুমের সমস্যা এড়াতে যেসব বিষয় মাথায় রাখবেন

  • ঘুমানোর সময়ে টিভি, মোবাইল, ল্যাপটপের মতো ডিভাইস থেকে দূরে থাকুন।
  • বেডরুমের পরিবেশ আরামদায়ক রাখুন। 
  • বিকালের পর চা-কফি এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। 
  • সঠিক সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে শরীরের সার্কাডিয়ান রিদমের ছন্দপতন ঘটবে না।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর