রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

উপকারি পিঙ্ক সল্ট বেশি খেলে যেসব ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

উপকারি পিঙ্ক সল্ট বেশি খেলে যেসব ক্ষতি

স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের অনেকেই আজকাল সাধারণ লবণ খাওয়া পছন্দ করেন না। এর বদলে বেছে নেন রক সল্ট, পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট। এসব লবণ অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু তা যদি বেশি পরিমাণ খাওয়া হয়? তাহলে কী কী ক্ষতি হতে পারে? চলুন জানা যাক- 

পিঙ্ক সল্ট অধিক খনিজ সমৃদ্ধ, তাই সুস্থ থাকতে অনেকেই এই লবণ বেছে নেন। তবে সাম্প্রতিক গবেষণা এবং চিকিৎসকদের মতে পিঙ্ক সল্ট সবসময় স্বাস্থ্যকর বা নিরাপদ নাও হতে পারে। বিশেষত যদি অতিরিক্ত বা নিয়মিতভাবে খাওয়া হয় তা হলে পিঙ্ক সল্ট স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলতে পারে।


বিজ্ঞাপন


pink_salt_1

আয়োডিনের ঘাটতি

পিঙ্ক সল্টে যথেষ্ট আয়োডিন (Iodine) থাকে না। অধিকাংশ সাধারণ টেবিল সল্টে আয়োডিন যোগ করা হয়, এটি থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজের জন্য অপরিহার্য। কিন্তু পিঙ্ক সল্টে এই সংযোজন থাকে না। ফলে এই লবণ বেশি খেলে আয়োডিনের ঘাটতি (Iodine Deficiency) সৃষ্টি হতে পারে। আয়োডিন ঘাটতির অন্যতম প্রধান প্রভাব হলো থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি বা গয়টার (goitre), যার ফলে গলার সামনে অংশ ফুলে যায়। 

খনিজের প্রভাব

পিঙ্ক সল্টে থাকা খনিজগুলোর স্বাস্থ্যগত উপকারিতা প্রায় অপ্রমাণিত বা কিছু ক্ষেত্রে নগণ্য। যদিও এতে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন ইত্যাদি খনিজ থাকে, কিন্তু এই পরিমাণ এতই কম যে তা স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে বলে দাবি করা যায় না। 

pink-salt

সোডিয়াম

পিঙ্ক সল্ট অন্য যেকোনো লবণের মতোই মূলত সোডিয়াম ক্লোরাইড (Sodium Chloride) দিয়ে গঠিত। এতে প্রায় ৯৮ শতাংশ সোডিয়াম ক্লোরাইড থাকে। অতিরিক্ত সোডিয়াম গ্রহণের ফলে রক্তচাপ বৃদ্ধি পায়, হাইপারটেনশন, হৃদরোগ, স্ট্রোক বা কিডনি সমস্যার ঝুঁকি বাড়ে, যা অবশ্য সাধারণ লবণের ক্ষেত্রেও ঘটে। 

অনেকেই ভাবেন পিঙ্ক সল্টে সোডিয়ামের পরিমাণ কম থাকে, কিন্তু বাস্তবে তা সত্যি নয়। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি ধরে রাখে, যা পেশি ও গলার ফোলার মতো সমস্যা তৈরি করে বা দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য জটিলতার কারণ হয়ে দাঁড়ায়।

salt_2

ক্ষতিকর উপাদান

পিঙ্ক সল্ট উৎপাদনের সময় তা ঠিক করে পরিশোধিত না হলে এতে অল্প মাত্রায় ‘ভারী ধাতু’ (যেমন- lead, arsenic, cadmium)-র মতো ক্ষতিকর উপাদানও থাকতে পারে, যদিও এটি খুবই অল্প পরিমাণ হয়। তবে দীর্ঘ সময় ধরে এটি খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

করণীয় কী? 

পিঙ্ক সল্টকে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মনে করা হলেও, এটি ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণেই ব্যবহার করা উচিত। পুষ্টিবিদদের একাংশের মতে যদি নিয়মিত সাধারণ লবণের পরিবর্তে পিঙ্ক সল্ট ব্যবহার করেন, তাহলে নিশ্চিত করুন যেন আপনার ডায়েটে পর্যাপ্ত আয়োডিন থাকে। যেমন- মাছ, দুধ বা ডিম থাকে। 

salt_1

পাশাপাশি, লবণের সাধারণ দৈনিক গ্রহণ সীমা কম রাখাই ভালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গাইডলাইন অনুযায়ী প্রতিদিন ৫ গ্রাম লবণই একজন সুস্থ মানুষের জন্য যথেষ্ট।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর