আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের দিন। প্রেমিক-প্রেমিকা, দম্পতি কিংবা বন্ধু ভালোবাসা হতে পারে যে কারোর প্রতি। এই ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিজের অনুভূতি জানিয়ে কী লিখবেন ভেবে পাচ্ছেন না? জানুন ভালোবাসা দিবসের ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি-
১: “আমার অগোছালো জীবনটাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সারাজীবন এভাবেই পাশে থেকো। শুভ ভালোবাসা দিবস!”
বিজ্ঞাপন
২: “পৃথিবীর সব সুখ একপাশে, আর তোমার পাশে থাকার আনন্দ অন্যপাশে। তোমাকে অনেক ভালোবাসি।”

৩. “ভালোবাসি তোমায়— আজ, কাল এবং সারাজীবন। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।”
৪. “প্রতিটি দিনই তোমার ভালোবাসায় বিশেষ, কিন্তু আজকের দিনটি কেবল আমাদের। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, প্রিয়!”
বিজ্ঞাপন
৫. “তুমি আমার বর্তমান, তুমিই আমার ভবিষ্যৎ। আমাদের এই পথচলা যেন কখনো শেষ না হয়।”

৬. “আমার ছোট পৃথিবীতে তুমিই আমার প্রিয় মানুষ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে!”
৭. “তুমি আছো বলেই আমার পৃথিবীটা এত সুন্দর। অনেক অনেক ভালোবাসা!”
৮. “শুভ ভালোবাসা দিবস। তুই যেমন আছিস তেমনই থাকিস, কারণ তুই সেরা।”

৯. “বেস্ট পার্টনার ফর লাইফ! শুভ ভালোবাসা দিবস।”
১০. “ভালোবাসার এই দিনে তোর জীবনটা আনন্দে ভরে উঠুক, এটাই কামনা করি।”
১১. “হাজারো মানুষের ভিড়ে মন শুধু তোমাকেই খুঁজে। ভালোবাসা মানেই যেন তোমার ওই মিষ্টি হাসি।”

১২. “কিছু অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়। আমার সেই না বলা অনুভূতির নামই তুমি।”
১৩. “ভালোবাসা দিবসের এই শুভক্ষণে প্রার্থনা করি, আমাদের সম্পর্কের বাঁধন যেন দিন দিন আরও মজবুত হয়।”
১৪. “ভালোবাসা মানে শুধু বলা নয়, বোঝানোও নয়—ভালোবাসা মানে পাশে থাকা, যত্নে রাখা আর প্রতিদিন একটু বেশি ভালোবাসা দেওয়া। শুভ ভালোবাসা দিবস!”

১৫. “ভালোবাসা মানে শুধু জিএফ-বিএফ নয়, আমাদের এই অটুট বন্ধুত্বও এক প্রকার ভালোবাসা। শুভ ভালোবাসা দিবস বন্ধু!”
এনএম

