বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

যেসব সমস্যা থাকলে মসুর ডাল খাওয়া ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

যেসব সমস্যা থাকলে মসুর ডাল খাওয়া ক্ষতিকর

বাঙালির খাবার পাতে আর যাই হোক ডাল থাকেই। ডাল দিয়ে হরেকরকম তরকারিও রান্না হয়। তবে রোজকার টেবিলে থাকা পাতলা ডাল বলতে মসুর ডালকেই বোঝানো হয়। এই ডালই খাওয়া হয় বেশি। কারণ এটি সুস্বাদু ও সহজলভ্য। এছাড়া মসুর ডালে প্রোটিনের মাত্রা বেশি এবং এটি অধিকাংশের কাছে সহজপাচ্য। 

তবে কারো কারো মসুর ডাল উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। কাদের মসুর ডাল এড়িয়ে চলা উচিত? চলুন বিস্তারিত জানা যাক- 


বিজ্ঞাপন


daal_1

পুষ্টিবিদদের মতে, মসুর ডাল উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস হলেও তাতে থাকা কিছু পুষ্টি উপাদান কারও কারও শরীরে সমস্যা তৈরি করতে পারে।

১. ইউরিক অ্যাসিডের সমস্যা

যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বা যারা গাঁটের ব্যথায় ভুগছেন তাদের মসুর ডাল খাওয়া উচিত নয়। কারণ এই ডালে ‘পিউরিন’ নামে এক ধরনের উপাদান থাকে প্রচুর পরিমাণে। শরীর যখন এই পিউরিন ভাঙে, তখন ইউরিক অ্যাসিড তৈরি হয়, যা অস্থিসন্ধিতে জমে ব্যথা বাড়িয়ে দেয়। 


বিজ্ঞাপন


daal_3

২. কিডনির সমস্যা

যাদের কিডনিতে স্টোন হয়েছে বা অন্য কোনো কিডনিজনিত সমস্যা আছে তাদের জন্যও মসুর ডাল ক্ষতিকর হতে পারে। কারণ এই ডালে থাকে অক্সালেট যা কিডনিতে স্টোন তৈরি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও কিডনি ঠিকমতো কাজ না করলে ডালে থাকা পটাসিয়াম ও প্রোটিন রক্তে জমা হতে থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর।

৩. হজমের সমস্যা

যাদের খুব সহজে গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাপার সমস্যা হয়, তাদেরও মসুর ডাল কম খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। মসুর ডালে প্রচুর ফাইবার থাকে। থাকে শর্করাও। এসব উপাদান সহজে হজম হতে চায় না এবং অন্ত্রে দীর্ঘক্ষণ জমে থাকলে গ্যাসের সমস্যা বেড়ে যায়। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর