বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সঙ্গীকে বেশি ঠকান কে— পুরুষ না কি নারী?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

সঙ্গীকে বেশি ঠকান কে— পুরুষ না কি নারী?

সুন্দর সম্পর্ক দুজনের। হঠাৎ একদিন জানতে পারলেন অন্য কাউকে গোপনে ভালোবাসে সঙ্গী। মুহূর্তেই সব আশা, ভরসা আর স্বপ্ন নষ্ট হয়ে যাওয়ার জন্য এমন কিছুই যথেষ্ট। আসলে প্রেম যেমন আছে, তেমনি আছে প্রতারণাও। চিটিং বা প্রতারণা সমাজে নতুন নয়। কিন্তু ভালোবাসার সম্পর্কে কারা বেশি প্রতারণা করে? কারা সঙ্গীকে ঠকান? পুরুষরা না কি নারীরা? 

কারা বেশি চিট করেন— পুরুষ না নারী? 

সম্প্রতি ‘গ্লিডেন’ নামের ভারতের একটি ডেটিং অ্যাপ ২০ লক্ষ মানুষের ওপর সমীক্ষা চালিয়েছে। কারা বেশি প্রতারণার শিকার হন এবং কারা বেশি প্রতারণা করেন এই বিষয়ে সমীক্ষা করেন তারা। পুরুষ বনাম নারীর এই লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে পুরুষরা। 

cheating-1

ওই সমীক্ষা থেকে জানা গিয়েছে, ৬৪ শতাংশ পুরুষ কখনও না কখনও সঙ্গীকে ঠকিয়েছেন বা ঠকানোর চেষ্টা করেছেন। অন্যদিকে, ৫৫ শতাংশ নারী কখনও না কখনও ভেবেছেন যে তিনি সঙ্গীকে ঠকাবেন বা ঠকিয়েছেন। 

পুরুষদের মধ্যে সঙ্গীকে ঠকানোর প্রবণতা বেশি কেন?

সমীক্ষা বলছে, পুরুষদের মধ্যে চিট করার প্রবণতা বেশি হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এর প্রথমেই রয়েছে সমাজের তৈরি করা ধারণা যে পুরুষ মানেই যা কিছু করতে পারে। এই ধারণা তাদের মধ্যে সঙ্গীকে ঠকানোর প্রবণতা বাড়ায়। বলা যেতে পারে, ইচ্ছাকৃতভাবেই সঙ্গীকে ঠকান পুরুষরা। 

cheating_2

এছাড়া পুরুষদের শেখানো হয় না, কীভাবে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়, কীভাবে সম্পর্কে সমস্যার সমাধান করতে হয়— এগুলোও পুরুষদের মধ্যে সঙ্গীকে ঠকানোর প্রবণতা বাড়িয়ে তোলে বলে ধারণা ওই সমীক্ষার গবেষকদের।

অন্যদিকে, নারীরা একাকিত্ব থেকে, দীর্ঘ দিন ধরে সম্পর্কে সুখী না হয়ে সঙ্গীকে ঠকানোর সিদ্ধান্ত নেন। ভারতের বেশিরভাগ নারীই এমন একজন সঙ্গী চান, যে তাকে বুঝবে, তার চাওয়া-পাওয়াকে প্রাধান্য দেবে। এমনটা না হলে নারীরা আর সম্পর্কে থাকতে চান না। কিংবা খুঁজে নেন নতুন সঙ্গী। 

0-caught-cheating

কেন একজন মানুষ সঙ্গীর সঙ্গে প্রতারণা করেন তার সঠিক উত্তর কোনো গবেষণা পত্রেই নেই। এমনকী বহু মানুষ হয়তো জানেনই না, তারা এই কাজ কেন করছেন।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর