পুরুষ একেক জনের কাছে একেকরকম। কেউ তাকে দেখেন দৃঢ় চিত্তের মানুষ হিসেবে। কেউ দেখেন কঠিন হৃদয়ের অধিকারী হিসেবে। কেউ পুরুষের অহংকার নিয়ে কথা বলেন, কেউবা তার কষ্ট নিয়ে। পুরুষ নিয়ে নানাজনের নানামত।
যুগ যুগ ধরে বিশিষ্ট ব্যক্তিরা পুরুষের স্বভাব, জীবন নিয়ে নানা উক্তি দিয়েছেন। চলুন পুরুষের জীবন নিয়ে এমন কিছু উক্তিই জেনে নিই-
বিজ্ঞাপন
১. পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা। – মীর মশারফ হোসেন

২. সুখ আর শোক দুইটাই বিলাসিতা যা পুরুষের ক্ষেত্রে মানায় না। – রেদোয়ান মাসুদ
৩. যে পুরুষ কখনো দুঃখ কষ্ট ভাগ করেনি এবং পোড়-খাওয়া মানুষ নয়, মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় হয় না। কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদী ও সহনশীল করে তোলে। – ডেনিস রবিন্স
বিজ্ঞাপন
৪. আগুন সোনা প্রমাণ করে, প্রতিকূলতা পুরুষকে প্রমাণ করে। – সেনেকা দ্য ইয়ঙ্গার

৫. সময় পুরুষের রাজা। – উইলিয়াম শেক্সপিয়ার
৬. পুরুষ মানুষ বিরাট মহীরুহের মতো আপন কাণ্ডের উপর আপনি দাঁড়িয়ে থাকতে চায় সমুন্নত। – যাযাবর
৭. অনেক পুরুষ বোকা হতে ভয় পায়। – হেনরি ফোর্ড

৮. খুব কমই পুরুষরা তাদের স্বাস্থ্য এবং শক্তির অহংকারে মৃত্যুর কথা ভাবেন। – জেমস এফ কুপার
৯. বেশিরভাগ পুরুষ অস্পষ্টভাবে চিন্তা করেন এবং তাই সঠিকভাবে কথা বলতে পারেন না। – স্যামুয়েল জনসন
১০. দারিদ্র্য শুধুমাত্র পুরুষদের আত্মা পরীক্ষা করে। – স্যাম রেবার্ন
এনএম

