পোশাক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দৈনন্দিন নিজেকে ফ্যাশনেবল রাখতে স্টাইলিশ পোশাকের বিকল্প নেই। পোশাক আমাদের স্বভাব, আচরণ, লুকিং নির্ধারণ করে। পোশাক ক্রয়ে বাজেটের কথাও ভাবতে হয়, তাই মানসম্মত কিন্তু সাশ্রয়ী কোনো অফার ফ্যাশন সচেতন ক্রেতার জন্যে অনেক আকর্ষণীয়।
বছর প্রায় শেষের পথে, এসময়ে বাজেট সাশ্রয়ী ধামাকা অফার নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের সম্মিলিত প্ল্যাটফর্ম দেশীদশ। শুরু হয়েছে ইয়ার অ্যান্ড সেল; ৫০% পর্যন্ত মূল্যছাড়। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা ও সৃষ্টি এর সমন্বয়ে গঠিত দেশীদশ।
বিজ্ঞাপন
অনন্য ভাবনায় গঠিত দেশীদশ জন্মলগ্ন থেকে গত ১৫ বছরেরও বেশী সময় ধরে দেশীয় ফ্যাশন শিল্প বিকাশে নিরন্তর কাজ করে চলছে। তাই দেশীদশের এই মূল্যছাড় ক্রেতাদের মধ্যে বিপুল আগ্রহের সৃষ্টি করেছে।
দেশীদশ Year End SALE পোশাক প্রদর্শনী হবে দেশীদশ এর ঢাকার বসুন্ধরা সিটি লেভেল চার ও সিলেটের কুমারপাড়ায় অবস্থিত আউটলেটে। এই উৎসবের আয়োজনে থাকবে শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, টপস, কামিজ এর পাশাপাশি শাড়ি, পাঞ্জাবী, স্ট্রিচ ড্রেস (থ্রি-পিস), আনস্ট্রিচ ড্রেস, হোমডেকর ইত্যাদি।
২৩ অক্টোবর থেকে দেশীদশে শুরু হওয়া এই ছাড় চলবে ২২শে নভেম্বর অবধি একই সাথে ঢাকা ও সিলেটের আউটলেটে। এছাড়াও সময়ের সাথে তাল মিলিয়ে আকর্ষণীয় আধুনিক সজ্জায় সেজেছে দেশীদশ চট্টগ্রাম আউটলেট নতুন করে। নতুন সাজের জন্যে একই সময়ে দেশীদশ চট্টগ্রাম আউটলেটেও থাকছে ৫০% পর্যন্ত মূল্যছাড়।
বিজ্ঞাপন
আউটলেটের পাশাপাশি অনলাইনেও প্রদর্শিত হবে Year End Sale; ৫০% পর্যন্ত ছাড় আয়োজন। দেশীদশ এর ফেসবুক পেজ www.facebook.com/deshidosh2009 এও দেখা যাবে এই আয়োজনের বর্ণিল সব পোশাক।
স্টাইল, আরাম আর স্বকীয়তার মেলবন্ধনে তৈরি দেশীদশের পোশাক নিজেকে সাজান দেশীয় রঙে, উদযাপন করুন নতুনের ছোঁয়ায়।




