বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঘামেও নষ্ট হবে না মেকআপ, মানুন এসব ট্রিক্স 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

ঘামেও নষ্ট হবে না মেকআপ, মানুন এসব ট্রিক্স 

বিশেষ দিন কিংবা উৎসবে নিজেকে আরেকটু বেশি আকর্ষণীয় করে তুলতে বেশিরভাগ নারীই মেকআপ করেন। তবে গরমে সেই মেকআপ যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখতে বেমানান লাগে। মেকআপ চোখে-ঠোঁটে-গালে কত সময় টিকে থাকবে তা নির্ভর করে বেস এর ওপর। 

কীভাবে মেকআপ করলে তা ঘামালেও ঠিক থাকবে? জেনে নিন কিছু ট্রিকস- 

ice

আইস রোলার

মেকআপের উপর বিন্দু-বিন্দু ঘাম ফুটে উঠলে, দেখতে একেবারেই ভালো লাগে না। ঘামের রেখা যেন দেখা না যায়, সেজন্য মেকআপ শুরুর আগেই ত্বকে বরফ ঘষে নিতে হবে। আইস ফেশিয়ালের অনেক উপকারিতা রয়েছে। এতে মেকআপ লং-লাস্টিং হয়। সহজে গলে যায় না। এছাড়া ওপেন পোরস আড়াল করার সবচেয়ে ভালো কৌশল এটি। ত্বকে বরফ ঘষলে উন্মুক্ত ছিদ্রগুলো বন্ধ হয়ে ত্বক টান-টান দেখায়। 

প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর আইস রোলারটি সারা মুখে বুলিয়ে নিন। ত্বক শুকিয়ে গেলে মেকআপ শুরু করুন।

primer

প্রাইমার

ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট সব কিছু ধাপে-ধাপে ব্যবহার করলেও অনেকেই মেকআপ করার সময় সময় স্বল্পতায় বাদ দেন প্রাইমার। এতেই বাড়ে সমস্যা। মেকআপের গুরুত্বপূর্ণ ধাপ এটি। মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতেও প্রাইমারের জুড়ি মেলা ভার। 

প্রাইমার বিভিন্ন ধরনের হয়। তবে তৈলাক্ত ত্বকের সমস্যা থাকলে ম্যাটিফায়িং প্রাইমার ব্যবহার করা শ্রেয়। এটি মুখের তেলতেলে ভাব কাটাতে সাহায্য করে। তৈলাক্ত ত্বক হলে প্রাইমার মিস্টও ব্যবহার করতে পারেন। ফাউন্ডেশন ব্যবহারের আগে এই মিস্ট ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ঠিক থাকবে।

foundation

ফাউন্ডেশন

সঠিক ফাউন্ডেশন সাজগোজে অন্য মাত্রা যোগ করে। তবে ফাউন্ডেশন বাছাইয়ের আগে জরুরি হলো ত্বকের ধরন এবং কতটা কভারেজ চাইছেন, সেটা বোঝা। তৈলাক্ত ত্বকের জন্য যেটি উপযুক্ত, সেটি শুষ্ক ত্বকে মানানসই নয়। খুব হালকা মেকআপ চাইলে, ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। ম্যাট ফাউন্ডেশনে চকচকে ভাব থাকে না। বরং ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে এটি সাহায্য করে। 

চট করে যাদের মুখ ঘেমে যায় অর্থাৎ অতিরিক্ত তৈলাক্তভাব রয়েছে, তাদের জন্য ম্যাট ফাউন্ডেশন উপযুক্ত। মুখে ব্রণ থাকলে এবং অতিরিক্ত চকচকে ভাব না চাইলে, ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ব্যবহার করা যায়।

concealer

কনসিলার

মেকআপ সুন্দর করার জন্য বেস মেকআপ ঠিক হওয়া জরুরি। তাই মেকআপ কিটে কনসিলার রাখতেই হবে। এটি কেবল দাগছোপ আড়াল করে না, মেকআপ নিখুঁত করে তুলতে পারে। তবে এই উপাদানটি দিতে হবে পরিমিত পরিমাণে। নয়তো মেকআপ ঠিকমতো সেট হবে না। 

ফাউন্ডেশন বা কমপ্যাক্ট যেমন ত্বকের রং, ধরন অনুযায়ী বেছে নেওয়া উচিত, তেমনই ত্বকের রং, দাগের ধরন অনুযায়ী কনসিলারও ব্যবহার করতে হয়। ত্বক তৈলাক্ত হলে ম্যাট ফিনিশ কনসিলার ব্যবহার করুন। 

makeup1

মনে রাখবেন, কনসিলারের সঙ্গে সঠিক ময়েশ্চারাইজার লাগানোও জরুরি। ত্বকে যদি ব্রণর সমস্যা থাকে, তাহলে যেখানে ব্রণ হয়েছে সেখানে আগে প্রাইমার লাগিয়ে নিন। তারপর কনসিলার লাগিয়ে ব্রাশ দিয়ে মিশিয়ে দিন। একটু ফাউন্ডেশন নিয়ে ব্রণের চারধারে লাগিয়ে দিন।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর