রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

কফির মেয়াদ শেষ? এসব কাজে ব্যবহার করুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

কফির মেয়াদ শেষ? এসব কাজে ব্যবহার করুন

চটজলদি এনার্জি পেতে কফির জুড়ি মেলা ভার। দিনের শুরুতে কিংবা কাজের ফাঁকে তাই কফি কাপে চুমুক দেন অনেকেই। তবে বাড়িতে থাকা কফির মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে কী করেন? ফেলে না দিয়ে এই কফি বেশ কিছু কাজে ব্যবহার করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নিই-  

১. ত্বক এক্সফোলিয়েশন:

বাজারচলতি স্ক্রাব ব্যবহারের বদলে ব্যবহার করতে পারেন কফির তৈরি এক্সফোলিয়েটর। কফিকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করলে ত্বকের ওপর জমে থাকা সব ময়লা, মৃত কোষ সহজে পরিষ্কার হয়ে যায়। কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে এক্সফোলিয়েটর বানিয়ে নিতে পারেন। গোসলের আগে এই হোমমেড স্ক্রাব ব্যবহার করতে পারেন। 

coffee1

২. প্রাকৃতিক ডিওডোরেন্ট: 

দুর্গন্ধ দূর করতে দারুণ কাজ করে কফি। কফির স্ক্রাব মেখে গোসল করলে যেমন ত্বকের দুর্গন্ধ চলে যাবে, তেমনি এটি ঘরের দুর্গন্ধ দূর করে। ফ্রিজ, মাইক্রোওভেন এবং রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে কফি ব্যবহার করতে পারেন। ঘরের কোণে, বাথরুমের কোণে কিংবা ফ্রিজের মধ্যে বাটিতে কফি গুঁড়ো নিয়ে রেখে দিন। দুর্গন্ধ দূর হয়ে ঘর ভরে উঠবে সুবাসে। 


বিজ্ঞাপন


৩. বাসন পরিষ্কারের স্ক্রাব:

কফি কেবল ত্বকের যত্ন কাজে আসে না। এটি রান্নাঘরের নানা কাজেও লাগে। থালাবাসন পরিষ্কার করতে কফি গুঁড়ো ব্যবহার করতে পারেন। বাসন মাজার তরল সাবানে কফির গুঁড়ো মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এতে বাসনের পোড়া উঠে যাবে সহজে। এমনকী ঘর পরিষ্কারের কাজেও এই উপাদানটি ব্যবহার করতে পারেন। ঘরের মেঝে মোছার পানিতে কফির গুঁড়ো মিশিয়ে দিন। এতে ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়বে। 

coffee2

৪. প্রাকৃতিক সার: 

কফির মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা কফি মেশিনে কফি গুঁড়ো অবশিষ্ট থাকলে সেটি ডাস্টবিনে ফেলবেন না। গাছের গোড়ায় ফেলুন। বাগানের মাটিতে ছড়িয়ে দিতে পারেন কফির গুঁড়ো। এতে গাছে পোকা ধরবে না। গাছগুলো ভালো থাকবে।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর