রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া যে রোগের লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া যে রোগের লক্ষণ

অনেকেই অভিযোগ করেন তার ঘন ঘন গলা শুকিয়ে আসে। এমনকি একটু পর পর পানি পান করেও রেহাই মিলছে না। আপনারও ক্ষেত্রেও যদি এমনটা হয় তবে জেনে রাখুন কী কারণে এটা রোগের লক্ষণ। 

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন গলা শুকিয়ে আসা ডায়াবেটিস রোগের লক্ষণ। আপনার অজান্তে হয়তো এই রোগ বাসা বেঁধেছে। যা এতদিন আপনার অজানা ছিল। 


বিজ্ঞাপন


healthশরীরে এমন কতগুলো লক্ষণ দেখা যায় যা আগেভাগেই জানান দেয়, শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে। বেশির ভাগ রোগীই কিন্তু জানেন না, সেই সমস্যাগুলোর সঙ্গে ডায়াবেটিসের গভীর সম্পর্ক রয়েছে। 

অনিয়ন্ত্রিত ডায়াবিটিস থেকে হতে পারে মুখের একাধিক সমস্যা। মাঝেমাঝেই মুখের মধ্যে ঘা হচ্ছে, আর আপনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন না? মুখের মধ্যে ঘা বা প্রদাহ যদি মাঝেমধ্যেই হয়, তা হলে সেটা ডায়াবেটিসের লক্ষণও হতে পারে।

healthডায়াবেটিসের অন্যান্য লক্ষণসমূহ:

১. দাঁতে গর্ত হয়ে যাচ্ছে? তা হলে সতর্ক থাকুন। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে, এমন সমস্যা দেখা দিতে পারে। এমনকি, দাঁতের ক্ষয়ও হতে পারে।


বিজ্ঞাপন


২. মাড়িতে জ্বালা করছে? কিংবা মাড়ি কি লালচে হয়ে গিয়েছে? কেবল দাঁতের সমস্যা নয়, শরীরে ডায়াবেটিস রোগ বাসা বাঁধলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

৩. ঘুম থেকে উঠে গলা শুকিয়ে যায়? এটি কিন্তু টাইপ টু ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিসের কারণে জিভে লালার পরিমাণ কমে যায়। সেই কারণে গলা শুকিয়ে যাওয়ার সমস্যাও হয়। বার বার পানির তেষ্টা পায়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে তা থেকে গলায় জ্বালা, আলসার, সংক্রমণ পর্যন্ত হতে পারে।

health৪. ডায়াবিটিসের সমস্যায় যারা ভুগছেন, তারা অনেক সময়েই সংক্রমণ এড়াতে চিকিৎসকের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক খান। কিন্তু এর থেকেই দাঁত বা জিভে ছত্রাকের সংক্রমণ হতে পারে। এর ফলে জিভ, মাড়ি, গাল ও তালুতে লাল-সাদা দাগ দেখা যায়। এর থেকে মুখের বিভিন্ন অংশে ব্যথাও হতে পারে।

৫. মুখের ভেতরের অংশ, জিভে মাঝেমাঝেই জ্বালা করে? এ রকম হলে বিষয়টি এড়িয়ে যাবেন না। ডায়াবেটিসের কারণে এমন হতেই পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে এই ধরনের সমস্যা বাড়ে। এই অবস্থায় মুখে কিছু দিলেই তেতো লাগে। সারা ক্ষণ মুখের ভিতরটা জ্বালা করে। এমন কোনও সমস্যা দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর