রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সুখী দাম্পত্যের চাবিকাঠি অর্থ নাকি প্রেম?

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৭ এএম

শেয়ার করুন:

সুখী দাম্পত্যের চাবিকাঠি অর্থ নাকি প্রেম?
ফাইল ছবি

পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অর্থ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসলেও বহু সম্পর্ক পরিণতি পায় না শুধু অর্থ বা চাকরির অভাবে। আবার প্রচুর অর্থ-সম্পত্তির মালিক হয়েও ভালোবাসার অভাবে ভেঙে যায় বহু সংসার।

তাহলে এখন প্রশ্ন, অর্থ না প্রেম কোনটাকে বেশি গুরুত্ব দেন মানুষ? সুখী দাম্পত্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে কিসের মধ্যে?

মানুষের এই মনোভাবের সন্ধানে সম্প্রতি একটি সমীক্ষা করে এক মার্কিন সংস্থা। যার ফলাফল সত্যিই চমকে ওঠার মতো।

ওই মার্কিন সংস্থা ১২০০ জন নারী-পুরুষকে নিয়ে এই সমীক্ষাটি করে। এই সমীক্ষা জানাচ্ছে, দাম্পত্যের সুখ নির্ভর করে পরিবারের অর্থনৈতিক অবস্থার ওপর। অর্থনৈতিক দিক থেকে যারা স্বচ্ছল, তেমন মানুষদের ৭৩ শতাংশ সংসারে সুখী।

অন্যদিকে ৫৯ শতাংশের মতে, দাম্পত্যে অর্থের চেয়েও ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। ৭৫ শতাংশের মতে বিয়ের পর অর্থ লেনদেন করা ভালোবাসা বিনিময়ের চেয়ে অনেকে কঠিন।

৬০ শতাংশ জানাচ্ছে, আর্থিকভাবে এগিয়ে এমন মানুষকেই বিয়ের জন্য পছন্দ। সুখী দাম্পত্যের জন্য অর্থকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন অনেকে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর