রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

বাম দিকে কাত হয়ে ঘুমালে কী হয় জানেন না বেশিরভাগ মানুষ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

বাম দিকে কাত হয়ে ঘুমালে কী হয় জানেন না বেশিরভাগ মানুষ

সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাতে একটু শান্তির ঘুম যেকোনো মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। না হয় শরীর সুস্থ থাকে না। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ সবসময় খিটখিটে থাকে। কোনো কাজ ঠিকমতো করা হয়। কিছু মানুষ বলে তারা ঘুমায় ঠিকই কিন্তু ভালো ঘুম হয় না। 

বিশেষজ্ঞদের মতে, রাতে ভালো ঘুম না হওয়ার পেছনে একটি বড় কারণ হলো সঠিক উপায় মেনে না ঘুমানো। ভালো ঘুমের জন্য বাম দিকে কাত হয়ে ঘুমানো উচিত। এতে কী কী উপকার মেলে? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


sleep2

পেটের স্বাস্থ্য ভালো রাখে 

বাম দিকে কাত হয়ে ঘুমালে পেট সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হয়। গ্যাস বা ফোলা সমস্যা থাকলে বাম দিকে কাত হয়ে ঘুমালে তা চলে যায়। এছাড়া বাপ পাশে কাত হয়ে ঘুমালে পাকস্থলীতে অ্যাসিডের উৎপাদন কমে যায়। ফলে খাদ্যনালীর পথ পরিষ্কার হয়ে যায়।

হার্টের ওপর চাপ কমে 


বিজ্ঞাপন


হার্ট ফেইলিউর বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কোন দিকে ঘুমানো উচিত? এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। সাধারণত, বাম দিকে ঘুমানো উত্তম বলে মনে করা হয়। হৃদপিণ্ড শরীরের বাম দিকে থাকে এবং বাম দিকে ফিরে ঘুমালে হার্টের ওপর চাপ কম পড়ে। 

sleep3

বদহজম কমায় 

বাম দিকে কাত হয়ে ঘুমালো মাধ্যাকর্ষণ পাচনতন্ত্রকে সাহায্য করে সহজে হজম এবং খাদ্য শোষণের অনুমতি দেয়। ফলে অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা কমে। 

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় 

কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে বাম দিকে কাত হয়ে ঘুমানো বেশি উপকারী বলে মনে করা হয়। এভাবে ঘুমালে বুক জ্বালা-পোড়া, কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

sleep4

অনেক গবেষণা অনুযায়ী বাম দিকে ফিরে ঘুমালে ঘুমের মান উন্নত হয়, বিশেষ করে যদি আপনার শ্বাসকষ্ট বা নাক ডাকার সমস্যা থাকে। তাই রাতে শোওয়ার জন্য বাম দিকটি বেছে নিন। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর