রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

কেবল দাঁত নয়, এসব জিনিসও পরিষ্কার করতে পারেন টুথপেস্ট দিয়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

কেবল দাঁত নয়, এসব জিনিসও পরিষ্কার করতে পারেন টুথপেস্ট দিয়ে
ছবি- সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে বেশিরভাগ মানুষ যে কয়েকটি কাজ করেন তার মধ্যে অন্যতম দাঁত ব্রাশ করা। টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে দাঁত মাজার কাজটি তো রোজই করতে থাকেন। তবে এর কাজ কেবল দাঁত পরিষ্কার করা নয়। ঘরের আরও কিছু জিনিস পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। সেগুলো কী? চলুন জেনে নিই- 

ট্রলি ব্যাগের দাগ পরিষ্কার 

কোথাও ঘুরতে বা ট্যুরে গেলে সঙ্গে ট্রলি ব্যাগ নিয়ে যাই আমরা। এটি ব্যবহারের পর এতে নানা রকম দাগ পড়ে। এসব দাগ দূর করার সহজ মাধ্যম টুথপেস্ট। অর্ধেক চা-চামচ টুথপেস্টের সঙ্গে পরিমাণমতো বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর যে জায়গাগুলোতে দাগ পড়েছে তাতে মিশ্রণটি লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর স্পঞ্জের সাহায্যে জায়গাটি ঘষে পরিষ্কার করে নিন। দাগ দূর হবে। 

gold

সোনার গয়না পরিষ্কার 

অনেকসময় সোনার গয়না ব্যবহার করতে করতে ফ্যাকাশে হয়ে যায়। এটি পরিষ্কার করতে টুথপেস্ট কাজে লাগান। এজন্য একটি পাত্রে পানির সঙ্গে টুথপেস্ট মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ সোনার গয়নার ওপর লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর নরম কাপড় বা ব্রাশের সাহায্য হালকা ঘষুন। গয়না চকচকে হয়ে যাবে। 

টাইলস পরিষ্কার 

টাইলস ঝকঝকে রাখতে ব্যবহার করুন টুথপেস্ট। হালকা গরম পানিতে টুথপেস্ট মিশিয়ে রাখুন। এরপর সেটিকে টাইলসে লাগিয়ে কাপড় বা ব্রাশ দিয়ে মুছে নিন। নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে টাইলস।

job4

ট্যাপ ও আয়না পরিষ্কার 

পানির ট্যাপ ও আয়না পরিষ্কারের কাজে লাগে টুথপেস্ট। ভিনেগার বা লেবুর রসের সঙ্গে টুথপেস্ট মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ঘষলেই দূর করে পানির ট্যাপে পড়া পানির দাগ। একটি কাপড়ে টুথপেস্ট লাগিয়ে আয়নার নোংরা জায়াগাগুলোতে ঘষতে হবে। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে নিতে হবে। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর