বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

শীতে রুক্ষ ঠোঁট কোমল করতে লিপগ্লস বানান ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

শীতে রুক্ষ ঠোঁট কোমল করতে লিপগ্লস বানান ঘরেই

শীত এলে কেবল ত্বক নয়, শুষ্ক হয়ে পড়ে ঠোঁটও। এসময় শুরু হয় ঠোঁট ফাটা সমস্যা। কারো কারো আবার জিভ দিয়ে ঠোঁট চাটার অভ্যাস থাকে। এতে সমস্যা আরও বাড়ে। শুষ্ক ঠোঁট পুরো সাজ মাটি করে দেয়। ফাটা ঠোঁটের ওপর যতই লিপস্টিক ঘষা হোক না কেন, তা অমসৃণই থেকে যায়। 

ঠোঁটের যত্নে শীতে নিয়মিত পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। কিন্তু তাতে ঠোঁট রঙহীন থেকে যায়। এক্ষেত্রে বেছে নিতে পারেন লিপগ্লস। বাজারে অনেক লিপগ্লস পাওয়া যায়, কিন্তু তাতে অনেকসময় রাসায়নিক মেশানো থাকে। 

lipgloss1

চাইলে কিছু ঘরোয়া উপাদানে ঘরেই বানিয়ে ফেলতে পারেন লিপগ্লস। কীভাবে এটি তৈরি করবেন? চলুন জেনে নিই- 

যা যা উপাদান লাগবে

পেট্রোলিয়াম জেলি- ১ টেবিল চামচ
এসেনশিয়াল অয়েল- ২/৩ ফোঁটা
বেদানার রস- আধা চামচ

যেভাবে তৈরি করবেন

পেট্রোলিয়াম জেলির মধ্যে পছন্দের এসেনশিয়াল অয়েল আর বেদানার রস ভালো করে মিশিয়ে নিন। এরপর পুড়নে কোনো লিপগ্লসের শিশি ধুয়ে তাতে ভরে রাখুন। তুলির সাহায্যে ঠোঁটে ব্যবহার করুন।

lipgloss3

কোকো পাউডার দিয়েও লিপগ্লস বানানো যায়। 

যা যা লাগবে 

কোকো পাউডার- ১ টেবিল চামচ
নারকেল তেল- ১ টেবিল চামচ
এসেনশিয়াল অয়েল- ২/৩ ফোঁটা

যেভাবে তৈরি করবেন 

সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর লিপস্টিক লাগানোর ব্রাশের সাহায্যে ঠোঁটে লাগিয়ে নিন। অনেকেই চান না, ঠোঁট বেশি চকচক করুক। তারা এই পদ্ধতিতে তৈরি লিপগ্লস ব্যবহার করতে পারেন।

lipgloss4

স্ট্রবেরি বা বিটের রস দিয়েও পেট্রোলিয়াম জেলি বানানো যায়। 

যা যা লাগবে 

পেট্রোলিয়াম জেলি- ১ টেবিল চামচ
সামান্য একটু গ্লিটার
সামান্য স্ট্রবেরি বা বিটের রস

যেভাবে তৈরি করবেন 

সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠোঁটে বাড়তি জেল্লা চাইলে এই পদ্ধতিতে গ্লস বানিয়ে নিতে পারেন।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর