শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

চাকরি হারানোর ভয় মনে, দুশ্চিন্তা দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

চাকরি হারানোর ভয় মনে, দুশ্চিন্তা দূর করার উপায়

চাকরিটা টিকবে তো? বছর শেষে বেতন বাড়বে তো? কোনো কাজে ভুল হচ্ছে না তো?— কর্মক্ষেত্রে এমন নানা বিষয়ে দুশ্চিন্তা লেগেই থাকে। বর্তমান প্রজন্মের অনেকেই কর্মক্ষেত্রে নিরাপত্তায় ভোগেন। আর তার প্রভাব পড়ে আচার-আচরণে, ব্যক্তিগত জীবনে। 

চাকরিক্ষেত্রে অনিশ্চয়তা মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। ফলে কেউ খিটখিটে মেজাজের হয়ে যান, আবার কেউ অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। দুশ্চিন্তার কারণে অনিদ্রার সমস্যাও দেখা দেয়। এমন মানসিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কী?


বিজ্ঞাপন


job1

চাকরিজীবনের অনিশ্চয়তা মানসিক চাপ বাড়িয়ে দেয়। ফলে কেউ মেজাজ হারিয়ে ফেলেন। আবার কেউ অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে পড়েন। দুশ্চিন্তায় দেখা দেয় অনিদ্রা। এমন মানসিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসা জরুরি- 

মনোবিদদের মতে, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগার সমস্যা এখন অনেকে মধ্যেই রয়েছে। নানা কারণে এমনটা হতে পারে। কেউ সারা বছর কাজে ফাঁকি দিয়ে শেষে এসে দুশ্চিন্তায় ভোগেন। আবার কেউ সবসময়ই সাফল্যের শিখরে থাকতে চেয়ে উদ্বেগে ভোগেন। নিজের জায়গা হারিয়ে ফেলার ভয়ও কাজ করে অনেকের মধ্যে। খরচ ও সঞ্চয়ের মধ্যে যারা ভারসাম্য রাখতে পারেন না, তারাও এমন অনিশ্চয়তায় ভোগেন।

job2


বিজ্ঞাপন


দুশ্চিন্তা কাটানোর উপায় জানুন 

ইতিবাচক চিন্তা করুন 

নিরাশা বা নিরাপত্তাহীনতায় একবার ভুগতে শুরু করলে এর কিন্তু শেষ খুঁজে পাওয়া যায় না। তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন। অকারণে উদ্বেগে ভুগে সময় নষ্ট করবেন না। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজের কাজের খুঁটিনাটি জানিয়ে রাখুন। এতে দুশ্চিন্তা কমবে। 

কাজ নিয়ে খুশি থাকুন

নিজের কাজ নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। কেননা কাজ নিয়ে সন্তুষ্ট না হলে মাথায় নানারকম চিন্তা আসে। তাই এসব বাদ দিয়ে সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন। কাজ জমিয়ে রাখবেন না। দিনের শুরুতেই কী কী কাজ করবেন তার তালিকা বানিয়ে ফেলুন। 

job3

আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন 

আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখলে দুশ্চিন্তা করে। শুরু থেকেই সঞ্চয়ী ভাবনা রাখুন। কীভাবে টাকা সঞ্চয় করবেন। কোথায় লগ্নি করলে লাভ হবে জেনে নিন। মনকে প্রস্তুত করে নিন এই ভেবে যে কখনো যদি কর্মক্ষেত্রে কোনো অঘটন ঘটে যায় কিংবা চাকরি না থাকে, তাহলে নতুন চাকরি খুঁজে না পাওয়া অবধি কোনো সমস্যায় পড়তে হবে না।

ট্রেনিং করুন 

কাজের জায়গায় নতুন কোনো ট্রেনিং শুরু হলে তাতে যোগ দিন। সবসময়ই পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করুন। কাজ নিয়ে অভিজ্ঞতা যত বাড়বে, ততই দুশ্চিন্তা কম হবে। চাকরি চলে গেলেও নতুন চাকরি খুঁজতে অসুবিধা হবে না।

job4

অন্যের সাফল্য দেখে উৎকণ্ঠায় ভুগবেন না। বরং নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করুন। পরবর্তীতে হয়তো সফল আপনিই হবেন।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর