রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

টয়লেটেও মোবাইল নিয়ে যান, ডাকছেন মারাত্মক বিপদ! 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

টয়লেটেও মোবাইল নিয়ে যান, ডাকছেন মারাত্মক বিপদ! 

বর্তমানে মোবাইল ফোন ছাড়া যেন একটি মুহূর্তও কাটে না বেশিরভাগ মানুষের। সকালে ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রলিং। সেই থেকে শুরু। রাতের ঘুমানোর আগ পর্যন্ত কাজের ফাঁকে চলতে থাকে মোবাইল চালানো। এমনকি অনেকে টয়লেটেও মোবাইল ফোন নিয়ে যান। কথায় বলে, বাথরুম বা টয়লেটেই নাকি মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে। শান্তিতে মোবাইল চালাতে আর সময় কাটাতে তাই টয়লেটে ফোন হয় সঙ্গী। 

জানেন কি, এই অভ্যাস শরীরের জন্য কতটা বিপজ্জনক? চলুন জেনে নিই বিস্তারিত- 


বিজ্ঞাপন


toilet2

ব্যাকটেরিয়া হয় সঙ্গী 

টয়লেট সিট বা কমোড অত্যন্ত নোংরা জায়গা। যতই পরিষ্কার করুন না কেন এতে কোটি কোটি জীবাণু থাকেই। টয়লেটে যখন ফোন ব্যবহার করেন, তখন সেসব বিপজ্জনক ব্যাকটেরিয়া আপনার ফোনেও চলে আসে। এভাবেই ব্যাকটেরিয়া হয় সঙ্গী। যা অনেক রোগের কারণ হয়। এই অভ্যাসের কারণে পেটে গোলমাল দেখা দেয়। কিছু খেলেই হজমের সমস্যা হয়। 

যন্ত্রণাদায়ক পাইলস


বিজ্ঞাপন


পাইলসের যন্ত্রণা যে কতটা কষ্টের তা যাদের হয় তারাই বোঝে। এই সমস্যা থাকলে পায়খানা করার সময় পায়ুদ্বারে তীব্র যন্ত্রণা হয়। অনেক ক্ষেত্রে যার জন্য অপারেশনও করতে হয়। বাথরুমে ফোন নিয়ে যাওয়ার কারণে সবচেয়ে বেশি যে রোগটি হয়, তা হলো পাইলস। 

toilet3

বিশেষজ্ঞদের মতে, অনেকক্ষণ ধরে কমোডে বসে থাকা এবং মোবাইল সার্চ করে যাওয়ার জেরে চাপ পড়ে পায়ুদ্বারে। ধীরে ধীরে সেটি পাইলসের দিকে নিয়ে যায়। একজন সুস্থ মানুষের পায়খানা শরীর থেকে বেরিয়ে যেতে খুবই কম সময় লাগে। তাই অযথা কমোডে বসে থাকলে পায়ুদ্বারে চাপ পড়ে।

কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা

স্বাভাবিক পাচনক্রিয়া সত্ত্বেও অকারণে বেশিক্ষণ ধরে কমোডে বসে থাকার জেরে ধীরে ধীরে কোষ্ঠকাঠিন্যও দেখা দেয়। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে তা থেকেই পাইলস তৈরি হয়। বিশেষজ্ঞের মতে, কমোডে বসলে এমনিতেই পায়ুদ্বারে চাপ পড়ে। তার ওপর ফোন হাতে অনেকক্ষণ বসে থাকলে তা মারাত্মক ক্ষতির কারণ হয়। 

toilet4

কতক্ষণ টয়লেটে বা কমোডে বসা স্বাস্থ্যকর?

বিশেষজ্ঞদের মতে, কমোডে ১০ মিনিটের বেশি বসে থাকা মোটেও উচিত নয়। এর বেশি বসলে রেক্টামে চাপ পড়ে। যা পরবর্তীকালে পাইলসের কারণ হতে পারে। একজন সুস্থ মানুষের পায়খানা করতে সময় লাগে ১০ মিনিট। এর বেশি নয়। 

বাড়ে মানসিক রোগের ঝুঁকি 

কেবল শারীরিক সমস্যাই নয়, টয়লেটে মোবাইল নিয়ে বসে থাকার অভ্যাসে মানসিক সমস্যাও তৈরি হয়। অনেক সময় দেখা যায়, সামনে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে অসুবিধা হচ্ছে কিংবা নিজের মনের ভাব বোঝাতে পারছেন না। অথচ টয়লেটে গিয়ে ফোন হাতে বসে নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন। চ্যাট করছেন। এভাবেই মানসিক রোগের সূত্রপাত হয়। 

toilet5

ঘাড় ও পিঠে ব্যথা

দীর্ঘক্ষণ হাতে ফোন নিয়ে কমোডে বসে থাকার কারণে আরও যে সমস্যা দেখা দেয় তা হলো ঘাড় ও পিঠে ব্যথা। কারণ কমোডে যেভাবে বসতে হয়, তা বেশিক্ষণের জন্য ভালো নয়। ফলে অচিরেই পিঠে ও ঘাড়ে স্পন্ডিলাইটিস শুরু হয়।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর