সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

চায়ের সঙ্গে যেসব খাবার খেলে মারাত্মক ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৯ এএম

শেয়ার করুন:

চায়ের সঙ্গে যেসব খাবার খেলে মারাত্মক ক্ষতি
সকালে-বিকালে চায়ের সঙ্গে হালকা নাস্তা অনেকেই খেয়ে থাকেন। কিন্তু চায়ের সঙ্গে এমন কিছু খাবার আছে সেগুলো খাওয়া উচিত নয়। চায়ের সঙ্গে এসব খেলে মারাত্মক ক্ষতি। জেনে নিন এসব খাবার সম্পর্কে। 

ময়দার তৈরি খাবার


বিজ্ঞাপন


চায়ের সঙ্গে ময়দার তৈরি বিস্কুট খাওয়ার চল অনেক দিনের। বিস্কুটা  চায়ে ডুবিয়ে খাওয়ার মধ্যেই আলাদাই আনন্দ জড়িয়ে থাকে। চিকিৎসকরা বলছেন, চায়ের সঙ্গে ময়দার তৈরি বিস্কুট বা অন্য কোনও খাবার না খাওয়াই ভালো। কারণ এই অভ্যাস হজমজনিত নানা সমস্যার সৃষ্টি করতে পারে।

break fastকাঁচা খাবার

চায়ের সঙ্গে ‘টা’ হিসাবে অনেকেই ভুট্টা, সালাদ, স্প্রাউটসের মতো কাঁচা কিছু খাবার রাখেন। এই অভ্যাস শরীরের জন্য একেবারেই ভালো নয়। এতে পেটের নানা গন্ডগোল দেখা দিতে পারে।

ঠান্ডা পানীয়


বিজ্ঞাপন


চা পানের আগে বা পরে ঠান্ডা কোনও পানীয় না খাওয়াই ভালো। গরম চা খাওয়ার পরেই ঠান্ডা কোনও পানীয় পেটের উপর বিরূপ প্রভাব ফেলে। বদহজম বা অম্বলের মতো সমস্যাও দেখা দিতে পারে।

break fast

টক জাতীয় খাবার

দুধ চা বা লিকার চায়ের পরিবর্তে অনেকের পছন্দ তালিকার শীর্ষে থাকে লেবু চা। চায়ের মধ্যে লেবুর রস মেশানোর ফলে শরীরের পরিপাক ক্রিয়া অস্বাভাবিক আচরণ শুরু করে। এই লেবু চা খাওয়ার সঙ্গে সঙ্গে মুখের ভেতর অনেকেই টক টক স্বাদ অনুভব করেন। গ্যাসের সমস্যা হয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর