ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ । ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশও পরিবর্তন হয় স্বগৌরবে। বর্ষার শেষে সাদা সাদা টুকরো মেঘের সঙ্গে অনন্যসুন্দর নীলের আকাশে শরৎ ঋতু প্রকাশিত হয় স্বমহিমায়। ভাদ্র-আশ্বিন এই দুই মাসে স্নিগ্ধতা-কোমলতা নিয়ে বিরাজ করে থাকে ঋতুর রাণী শরৎকাল। মৃদু বাতাসে আন্দোলিত হয় থরে থরে ফুটে থাকা কাশফুলের ঝাঁক, বাড়ির আঙিনায় বয়ে যায় মনোরম ফুলের সুবাস। আধ আর্দ্র আবহাওয়ায় বাহারি রঙে মনমুগ্ধকর সাজে প্রকৃতি। এমন সময় শেষ বিকেলের হালকা রোদে শরতের আকাশ যেনো রঙ তুলিতে মাখা অসম্ভব সুন্দর ছবি।

জীবনযাপনেও আসে পরিবর্তনের ছোঁয়া, মননে-পোশাকে । এই জন্যে এসময়ে স্বনামধন্য ফ্যাশন ব্রান্ড রঙ বাংলাদেশ নিয়ে এলো শরতের বিশেষ আয়োজন। শরতের পোশাকের নকশায় স্বাভাবিকভাবেই উঠে আসে শরৎ শুভ্র আকাশের রং, প্রকৃতি অনুসৃত সুন্দর নীল-সাদা সংমিশ্রণ । সঙ্গে আরও আসে সাদা , নানাশেডের নীল, আকাশী, নীলাভ ধূসর রঙ । এই শরতে মেয়েদের জন্যে আছে আকাশি ও সাদা বর্ণের শাড়ি এবং এর সঙ্গে পছন্দ অনুসারে ব্লাউজ ও গহনাও আছে প্রতিটি বিক্রয়কেন্দ্রে।
আরও পড়ুন: ‘দেশীদশে’ বর্ষার পোশাকে ৫০% পর্যন্ত ছাড়!

এছাড়া ছেলেদের জন্যে রয়েছে আকর্ষণীয় পাঞ্জাবি। এছাড়াও রঙ বাংলাদেশে পাবেন সেলোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পায়জামা, টিশার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, এক্সেসরিজসহ আরো অনেক সামগ্রী। গরমের প্রকোপ থাকায় কাপড় ব্যবহার করা হয়েছে সাধারনত নানান ধরনের সুতি। আর্দ্রতার কথা মাথায় রেখে পোশাকের প্যাটার্নও হয়েছে ঢিলাঢালা, ক্যাজুয়্যাল ।

এই আয়োজন দেখতে ও কেনাকাটার সুবিধার্থে ক্রেতাসাধারণ ভিজিট করতে পারেন রঙ বাংলাদেশের আউটলেটে।। ঘরে বসে কেনাকাটার আনন্দ উপভোগ করতে কোম্পানির ওয়েবসাইট ভিজিট করুন।
এজেড




