রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বন্ধু দিবসের আয়োজনে রঙ বাংলাদেশ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪, ১০:০২ এএম

শেয়ার করুন:

বন্ধু দিবসের আয়োজনে রঙ বাংলাদেশ

‘পাশেই কারোর একখানা হাত ধর, কাছেই কাউকে তোমার বন্ধু কর’। গায়ক কবির সুমনের এই গান আমাদের মনে করিয়ে দেয় আমাদের বন্ধুদের কথা। বন্ধু:দুই অক্ষরের এই শব্দের মধ্যেই আমরা আমাদের জীবনের চলার সাথীর কথা মনে করি। বন্ধু সব সময় আমাদের নিজেদেরই কোন এক প্রতিচ্ছবি হয়ে থাকে আমাদের মনে। বন্ধুত্বের বন্ধন এত গভীর হয় যে, বন্ধু ছাড়া এত ভালোভাবে কেউ কাউকে হয়তো বুঝতে পারে না। বন্ধুদের আড্ডায় সব সময়ই বন্ধুত্ব নবায়ন হয়, উদযাপিত হয়। বন্ধুত্বের বন্ধনকে অটুক রাখতেই বন্ধু দিবস উদযাপিত হয়। বন্ধুত্বের বন্ধনকে আরও গভীর, সীমাহীন করার প্রত্যাশায় রঙ বাংলাদেশের এবারের বন্ধু দিবসের আয়োজন থাকছে সকল আউটলেট ও অনলাইনে।

বন্ধুদের মধ্যে উপহার বিনিময় করা একটি ট্রেন্ড বলা চলে। বন্ধুকে উপহার দেওয়ার জন্য এবারের বন্ধু দিবসের আয়োজনে রয়েছে বন্ধুকে নিয়ে গায়ক কবির সুমনের গানের লিরিক্স সম্বলিত টি-শার্ট ও মগ। 

rogn2

এছাড়াও নিয়মিত সংগ্রহে আছে শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, স্কার্ট-টপস, পাঞ্জাবি, ওড়না, আনস্টিচড ড্রেস ও গিফট ভাউচার। এ ছাড়াও রয়েছে স্বতন্ত্র ডিজাইনের গয়না, ব্যাগ ও বিভিন্ন এক্সেসরিজ।

আরও পড়ুন: আলমারিতে রাখা পোশাকের যত্ন নেওয়ার উপায় 

এছাড়াও বন্ধুর জন্য কেনাকাটায় মগ ও টি-শার্ট কম্বো অফার থাকছে নির্দিষ্ট আউটলেট ও অনলাইনেও। টি-শার্ট ও মগ একত্রে কম্বো অফারে থাকছে ৩০% পর্যন্ত মূল্যছাড়।

DSC_0141_(1)

ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট  এবং ফেসবুক পেজ। সারাদেশের যেকোন প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর