রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

তেল চিটচিটে কৌটা পরিষ্কারের উপায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১১:৫১ এএম

শেয়ার করুন:

তেল চিটচিটে কৌটা পরিষ্কারের উপায় 

অফিসের কাজের চাপেই সারা সপ্তাহ চলে যায়। একমাত্র ছুটির দিনই থাকে ঘরের সব কাজ করার জন্য। রান্নাঘরে রোজ রান্না হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সারা সপ্তাহ মন দেওয়া সম্ভব হয় না। ফলে মশলা থেকে শুরু করে অন্যান্য পণ্যের কৌটায় তেল চিটচিটে অবস্থা সৃষ্টি হয়। 

অনেকে এসব কৌটা পরিষ্কার করতেই সারা দিন পার করে ফেলেন। কিন্তু সহজ কিছু ঘরোয়া উপাদান দিয়ে কম সময়েই কৌটার তেল চিটচিটে ভাব দূর করা যায়। চলুন জেনে নিই বিস্তারিত- 


বিজ্ঞাপন


box2

নারকেল তেল

তেল চিটচিটে কৌটোর গায়ে মেখে নিন নারকেল তেল। এভাবে বেশ কিছুক্ষণ রেখে দিন। এরপর ঈষদুষ্ণ পানিতে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে স্পঞ্জের সাহায্যে কৌটাগুলো পরিষ্কার করুন। সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। 

ভাতের মাড় 


বিজ্ঞাপন


ভাত রান্নার পর অনেকেই মাড় ফেলে দেন। কেউবা ত্বক বা চুলের পরিচর্চায় এটি ব্যবহার করেন। রান্নাঘরের কাজেও ভাতের মাড় ব্যবহার করতে পারেন। তেল চিটচিটে প্লাস্টিকের কৌটা পরিষ্কার করতে এই ঘরোয়া টোটকা দারুণ কাজ করে। বড় একটি পাত্রে ভাতের মাড় নিন। এতে কৌটাগুলো বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর ঘষে ঘষে পরিষ্কার করুন। 

box3

টুথপেস্ট 

কেবল দাঁত পরিষ্কার নয়, রান্নাঘরের তেল চিটচিটে কৌটা পরিষ্কার করতেও সিদ্ধহস্ত টুথপেস্ট। শুকনো কৌটোর গায়ে টুথপেস্ট মেখে রাখুন কিছুক্ষণ। এরপর শুকনো সুতির কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন। একদম ঝকঝক করবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর