প্রেম কিংবা ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে নারী ও পুরুষ উভয়কে সচেতন থাকতে হয়। পুরুষের কিছু বদ অভ্যাস বা ভুলে সেই সম্পর্ক নষ্ট হতে পারে। তখন কোনোভাবেই আর সেই নারীর সঙ্গে ভালোবাসার রাস্তায় হাঁটা সম্ভব হয় না। তাই বিপদ ঘনিয়ে আসার আগেই নিজেকে শুধরে নিন। জানুন পুরুষের কোন পাঁচটি ভুলে নারীর সঙ্গে প্রেম-ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়।
আরও পড়ুন: মুখোশধারী বন্ধু চিনবেন কী করে?
সময় না দিলেই বিপদ
আপনি কি খুব ব্যস্ত? আর এই ব্যস্ততার দোহাই দিয়ে কি প্রেমিকাকে একটুও সময় দেন না? এসব প্রশ্নের উত্তর যদি হ্যা হয়, তাহলে আপনাকে ঝটপট সমঝে যেতে হবে। কারণ, নারীরা এমন পুরুষদের পাশে চান যারা তাদের সময় দেবেন। তাদের ভালো-মন্দের খেয়াল রাখবেন।

তাই সম্পর্কের ভালো চাইলে নিজের শত ব্যস্ততার মধ্যেও প্রেমিকাকে সময় দিন। তাকে ভরিয়ে দিন ভালোবাসায়। হলফ করে বলতে পারি, আপনি এই কাজটা করলেই সব সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।
তার বাবা-মাকে অপমান নয়
অনেক পুরুষ তার প্রেমিকার বাবা-মাকে অপমান করে খুব আনন্দ অনুভব করেন। আর এই বিষয়টাই প্রেয়সীর মন ধীরে ধীরে বিষিয়ে দেয়। তারপর তারা সুযোগ বুঝে এমন পুরুষের থেকে করে নেন ব্রেকআপ। তাই নিজের রিলেশনকে এগিয়ে নিয়ে যেতে চাইলে প্রেমিকার অভিভাবকদের সম্মান দিন। পারলে তার বাবা-মা সম্পর্কে সবসময় ভালো ভালো কথা বলুন। ব্যস, এই কাজটা করলেই কিন্তু খেলা ঘুরে যাবে। আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন প্রেমিকা।

একাধিক নারীতে আসক্ত পুরুষ
অনেক পুরুষের আবার এক নারীর সঙ্গ পছন্দ নয়। তাই তারা একই সময়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে থাকেন। আর এই বিষয়টা যখন কোনও নারী জানতে পারেন, তখনই তিনি সেরে নেন ব্রেকআপ। এমনকি বন্ধুদের মধ্যে এবং সমাজের সর্বস্তরে সেই পুরুষটি সম্পর্কে খারাপ কথা বলেন। তাই আপনার মধ্যেও যদি এমন বিরক্তিকর চিন্তাধারা থাকে, তাহলে আজই সমঝে যান। তার বদলে একটি নারীকেই মন-প্রাণ দিয়ে ভালোবাসুন। হলফ করে বলতে পারি, এই কাজটা আপনার জীবনে প্রেমের ঘাটতি হবে না। এমনকি মনও থাকবে ফুরফুরে।

নেশায় যাদের কাটে জীবন
নারীরা নেশায় আসক্ত পুরুষদের একদম পছন্দ করেন না। এই ধরনের পুরুষদের কিছুটা ভয়ই পান। আর যদি ভুল করে এমন পুরুষের সঙ্গে সম্পর্কে চলে যান, সেক্ষেত্রে বিপদ বুঝে তড়িঘড়ি বেরিয়ে আসার চেষ্টা করেন। আর সেই কারণেই সম্পর্ককে বাঁচাতে চাইলে মদ এবং অন্যান্য খারাপ নেশা ছাড়তে হবে। তাহলেই দেখবেন আপনার প্রতি প্রেয়সীর ভালোবাসা বাড়বে। তারপর তিনি আপনাকে নতুন করে কাছে ডেকে নিলেও নিতে পারেন। তাই আজ থেকেই এই বিষয়টা মাথায় রাখুন।
এজেড




