শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

চিনি না গুড়-ডেজার্টে কোনটা ব্যবহার করবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

চিনি না গুড়-ডেজার্টে কোনটা ব্যবহার করবেন?
চিনি ও গুড় স্বাদে আলাদা। দুটাতেই মেলে শর্করা। চা-কফি কিংবা ডেজার্টে উভয়ই ব্যবহার হয়। স্বাদেও আছে রকমফের। যদিও চিনির চেয়ে পুষ্টিগুণে এগিয়ে গুড়। বিশেষজ্ঞরা চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার বাড়াতে বলছেন।

পুডিং, পায়েস, পিঠা তৈরিতে চিনি-গুড়ের যেকোনোটা ব্যবহার করা হয়। প্রশ্ন হলো কোনটা ব্যবহার করবেন? এই উত্তর আপনার ওপরই বর্তায়। তার আগে জানুন চিনি ও গুড়ের পুষ্টিগুণ। তারপর নিজেই ঠিক করুন চিনি না গুড় ব্যবহার করবেন। 


বিজ্ঞাপন


প্রতিদিনের অনেক খাবারে আমরা মিষ্টি ব্যবহার করে থাকি। বেশিরভাগই ব্যবহার করি গুড় না হয় চিনি। কিন্তু আসলে কোনটি বেশি উপকারী আমাদের জন্য?

sugar আখ কিংবা খেজুরের রস হতে তৈরি করা এক প্রকারের মিষ্টদ্রব্য হল গুড়। পুষ্টিবিদদের কথায় গুড় চিনির থেকে কম মিষ্টি হলেও বেশি পুষ্টিকর।

গুড়ে থাকে কার্বোহাইড্রেট, সুক্রোজ, মিনারেলস, ক্যালসিয়াম, ফস্ফরাস, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার ইত্যাদি। এছারাও প্রোটিনও রয়েছে। রয়েছে ভিটামিনও।

গুড়ে রয়েছে বেশ অনেকটা পরিমাণে আয়রন। যা রক্তাল্পতা কমাতে সাহায্য করে। রক্ত, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, শ্বাসযন্ত্রের পথ পরিষ্কার করতে সাহায্য করে গুড়। হাঁপানি, কাশি এবং দেহ থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে।


বিজ্ঞাপন


অন্যদিকে, যখন অতিরিক্ত চিনি খাওয়া হয়, তখন রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে অগ্নাশয় থেকে অতিরিক্ত ইনসুলিন ক্ষরিত হয়। যা আদতে শরীরের ধমনীকে প্রভাবিত করতে পারে। ধমনীর দেওয়ালগুলিকে ফুলিয়ে দেয়। যা সরাসরি প্রভাব ফেলে হৃদযন্ত্রে।

sugarহার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো হৃদরোগের কারণ হতে পারে অতিরিক্ত চিনি। অতিরিক্ত চিনি খাওয়া যেমন হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তেমন স্থূলতাও বৃদ্ধি করে।

গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স চিনির তুলনায় বেশ কম, অর্থাৎ গুড় আমাদের রক্তে সুগারের পরিমাণ ধীর গতিতে বাড়াবে। তবে খেজুড়ের গুড় থেকে আখের গুড় বেশি ভাল। তাই রান্নায় চিনির পরিবর্তে গুড় ব্যবহার শরীরের পক্ষে কিছুটা হলেও ভালো।

এবার আপনিই ঠিক করুন মিষ্টান্ন তৈরিতে চিনি না গুড় ব্যবহার করবেন। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর