সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

How to Enjoy Single Life

আপনি কি সিঙ্গেল? একাকিত্ব দূর করতে এসব কাজ করুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

tips

নারী ও পুরুষ অনেকেই নানা কারণে সিঙ্গেল বা একা থাকেন। অনেক সময় এই একাকিত্বের কারণে কষ্ট পান। কেউ হাসি মুখে এই পরিস্থিতিকে আপন করে নেন। কিন্তু সবাই তার পারে না। ফলে তাকে ঘিরে ধরে একাকিত্ব। এমন পরিস্থিতিতে নিজের সঙ্গে সময় কাটাতে হবে। করতে হবে পছন্দের কিছু কাজ। তবেই একাকিত্ব দূরে পালাবে। আপনিও সিঙ্গল জীবন দারুণ উপভোগ করবেন। 

আরও পড়ুন: প্রেমিকা সবসময় যে কথাগুলো প্রেমিকের কাছে গোপন রাখেন


বিজ্ঞাপন


একটা বয়সের পর অনেক মানুষই জীবনসঙ্গী বেছে নেন। একসঙ্গে হাতে হাত রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। তবে এমন মানুষের উদাহরণও কম নেই,যারা একাই পুরো জীবন কাটিয়ে দিয়েছেন। তবে কারও সঙ্গ ছাড়া জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দেওয়াও মুখের কথা নয়। এর মাঝে ঘিরে ধরে একাকিত্ব। মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন অনেকে। এমন সময়ে নিজের সঙ্গে সময় কাটানো খুব জরুরি হয়ে পড়ে।

eka

নিজের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটালে নিজেকে নতুন করে আবিষ্কারও করা যায়। আত্মবিশ্বাস বাড়ে। নিশ্চিন্তে নিজের মনের কথা শোনা যায়। 

স্পা করাতে যেতে পারেন


বিজ্ঞাপন


ঘর-বাড়ি একা হাতে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েন অনেকেই। এক সময় মনে হয়, যদি একজন সঙ্গী থাকতেন জীবনে। তবে এসব ভাবনাকে প্রশ্রয় না দিয়ে নিজের পছন্দের জায়গা খুঁজে নিতে হবে। তবেই নিজের সঙ্গও উপভোগ করবেন আপনি।

eka3

রোজকার দৌড়ঝাঁপের পর আর নিজের যত্ন নেওয়া হয় না সেইভাবে। দিনের শেষে একরাশ ক্লান্তি এসে ভিড় করে আমাদের শরীরে। ফলে মানসিকভাবে আমরা নিজেদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলি। কিন্তু এই সংযোগ ফেরানোর জন্যই ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও নিজের জন্য কিছুটা সময় বের করুন। সেই সময়ে স্যালুনে গিয়ে স্পা করান। এতে সব ক্লান্তিও দূর হবে। নিমেষে এনার্জিতে হবেন ভরপুর। পার্লারে যেতে না চাইলে ঘরেই স্পা করুন। সুগন্ধি মোমবাতি জ্বালান। হালকা গান চালিয়ে দিন। তারপর স্পা করুন ঘরোয়া উপকরণ দিয়েই।

single-pic-5

সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন

মাঝেমধ্যে নিজেকে সময় দেওয়াও অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তাই ছুটির দিনে নিজের জন্য সেই সময়টুকু বের করে নিন। সেই সময়ে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসুন। নতুন জায়গা আবিষ্কার করুন। আর ফোটোগ্রাফির শখ রয়েছে? তাহলে নিজের সাধের ক্যামারাটাও সঙ্গে নিতে ভুলবেন না যেন। সারাদিনের টুকরো টুকরো মুহূর্ত, ল্যান্ডস্কেপগুলো সেখানে বন্দি করে ফিরুন বাড়ি। এভাবে নিজের পছন্দের কাজ করলেও বেশ ফ্রেশ লাগবে। 

single_pic

খেতে ভালোবাসেন?

আপনি কি নিত্য নতুন খাবার চেখে দেখতে পছন্দ করেন? তাহলে রেস্তোরাঁ বা ক্যাফেতে শপিংয়ে বেরিয়ে পড়ুন। কিছু ক্যাফে, রেস্তোরাঁ এবং বেকারি দেখে নিন। সুযোগ হলে সেগুলোতেই গিয়ে ঢুঁ মারুন। পছন্দের খাবার অর্ডার করুন। এতেই রসনাতৃপ্তি হবে। সঙ্গে মনও ভালো হয়ে যাবে। আর নিজের দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে ব্রেকও মিলবে।

হাতের কাজেই মন দিন

হাতের কাজ ভালোবাসেন? তাহলে ঘরে পড়ে থাকা বাড়তি জিনিস দিয়েই কিছু একটা বানিয়ে ফেলুন। এখন সব ডিআইওয়াই-র জমানা। কাগজ, রং, পেন্সিল দিয়েই ঘরের জন্য ফুলদানি, ল্যাম্পশেড বানিয়ে নিতে পারবেন আপনি। এসব শখের কাজ করতে করতে নিজের সঙ্গে একান্তে অনেকটা সময় কাটানোও হবে। 

single

বাগান করতে ভালোবাসেন?

গাছেদের থেকে ভালো বন্ধু আর কে হয়? তাহলে ছুটির দিনে কিছুটা সময় বাগানের পরিচর্যাতেই দিন। সারা সপ্তাহের ব্যস্ততায় সেইভাবে গাছেদের পরিচর্যাতে সময় দেওয়া যায় না ঠিকই। তবে সপ্তাহান্তে হাতে কিছুটা সময় পাওয়া যায় তো। তখন সাধের বাগানের জন্য নতুন গাছ আনুন। আগাছা ছেটে দিন। সার দিন গাছে গাছে। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর